সংক্ষেপে সারা দেশ
পৌর কমিশনার গ্রেপ্তারপটুয়াখালীর বাউফল উপজেলায় বাউফল হাইস্কুল সড়কে গত বুধবার রাতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াকে মারধর করে ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলা হলে পুলিশ রাতেই পৌর কমিশনার ফজলুল হককে বাউফলে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। এদিকে গোলাম কিবরিয়ার ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে বাউফল শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ। পটুয়াখালী অফিস।অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠির একটি বাড়িতে গত বুধবার রাতে অভিযান চালিয়ে জার্মানির তৈরি দুটি রিভলবার, সাতটি গুলি ও একটি ছোরাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলো আবুল বাসার, আকিজ সরদার, হান্নান হাওলাদার ও রিয়াজ হোসেন। আটক ব্যক্তিরা নৈকাঠির মিজান-মোর্শেদ বাহিনীর সঙ্গে গোপন বৈঠক করছিল। বরিশাল র্যাব-৮ এর ওই অভিযানের টের পেয়ে মিজান ও মোর্শেদ পালিয়ে যায়। ঝালকাঠি প্রতিনিধি।আশা কর্মকর্তা আহতঋণের টাকা আদায় করতে গিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ার রাধাগঞ্জ শাখার বেসরকারি উন্নয়ন সংস্থা আশার ব্যবস্থাপক ঋণ মাধব কান্তি বৈরাগী (৩৮) হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তাঁকে মারধর করে প্রায় ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাধাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রাধাগঞ্জের ঋণগ্রহীতা রাবেয়া বেগম, তাঁর স্বামী সরোয়ার ফকিরসহ চারজনকে অভিযুক্ত করে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন মাধব। গোপালগঞ্জ প্রতিনিধি।নির্বাচনে বিজয়ী যাঁরাঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক বার্ষিক নির্বাচনে এটিএম রফিকুল ইসলাম সভাপতি ও মো. গিয়াস উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমিন আহমেদ মন্টু ও শহিদুর রহমান সহসভাপতি, মো. আকবর হোসেন কোষাধ্যক্ষ, গাজী মামুনুর রহমান সহসাধারণ সম্পাদক, মো. মিজানুর রহমান লাইব্রেরি সম্পাদক, জাহাঙ্গীর আলম খান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মো. বদিউজ্জামান সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ১৪ জন। বিজ্ঞপ্তি।