সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক জালিয়াতিচেক জালিয়াতির অভিযোগে গ্রামীণ ব্যাংকের ফরিদপুরের নগরকান্দা শাখার পিয়ন রফিকুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে অগ্রণী ব্যাংকের নগরকান্দা শাখায় এ ঘটনা ঘটে। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মোনারেস হোসেন জানান, চেক জালিয়াতি করে শোভা বেগম নামে এক ব্যক্তির হিসাব থেকে ১৫ হাজার টাকা তোলার সময় রফিকুলকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। ফরিদপুর অফিসবিক্ষোভ মিছিলযুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সরকারদলীয় হুইপ মির্জা আজমের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বোমা মারার মিথ্যা অভিযোগ তোলার প্রতিবাদে গতকাল শুক্রবার খুলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা বক্তব্য দেন। নগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।  নিজস্ব প্রতিবেদক, খুলনাইয়াবাসহ গ্রেপ্তারকক্সবাজার সদর উপজেলা পরিষদসংলগ্ন একটি ওষুধের দোকানের সামনে থেকে গতকাল শুক্রবার বিকেলে শাহ আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে ৪৩৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। র্যাবের চকরিয়া ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, শাহ আলমকে কক্সবাজার মডেল থানায় সোপর্দ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার জেএমবি সন্দেহেসাতক্ষীরার দেবহাটা উপজেলার নাজিরের ঘের গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে অহেদ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, অহেদ নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁর বাড়ি থেকে ৫০টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা