সংক্ষেপে সারা দেশ
তিন কেজি গাঁজার্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গতকাল রোববার নগরের বাকলিয়া থানার কর্ণফুলী সিটি গার্ডেন মার্কেটের সামনে থেকে তিন কেজি গাঁজাসহ মো. নুরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে। নুরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবার আবু তাহেরের ছেলে। র্যাব সূত্র জানায়, কসবা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে এ গাঁজা আনা হয়। এ গাঁজা কক্সবাজারের মহেষখালী উপজেলায় নেওয়া হচ্ছিল। আগেও একাধিকবার গাঁজা ও মাদক মহেষখালীতে পাচার করা হয় বলে নুরুল ইসলাম স্বীকার করে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঅস্ত্র ও গুলি উদ্ধারচুয়াডাঙ্গা রেলস্টেশনে গতকাল রোববার খুলনা থেকে গোয়ালন্দগামী একটি ট্রেনে তল্লাশি চালিয়ে একটি ভারতীয় রিভলবার, একটি ওয়ান শ্যুটারগান ও একটি পাইপগান উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এর আগে গত শুক্রবার রাতে শহরের চৌরাস্তা মোড়ে সাব্বির মিষ্টান্ন ভাণ্ডার নামের একটি হোটেল থেকে দুটি বিদেশি পিস্তল ও একটি পাইপগান এবং নয়টি গুলি উদ্ধার করে র্যাব। তবে উভয় ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন এ জি এম রাশেদুজ্জামান অস্ত্র উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩খুলনার রূপসা উপজেলার রূপসা সেতুর টোলঘরের কাছ থেকে গত শুক্রবার রাতে ৪০০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে র্যাব। অবৈধ মাদক পরিবহনের দায়ে ট্রাকের চালক বজলুর রহমান, শিমুল ও শহীদুল ইসলাম নামের তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বজলুর রহমান জানিয়েছেন, ফেনসিডিলগুলো যশোরের ঝিকরগাছা থেকে মাদারীপুর নেওয়া হচ্ছিল। এ ঘটনায় র্যাব-৬-এর উপসহকারী পরিচালক (ডিএডি) আমীর হোসেন রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। খুলনা প্রতিনিধিকিশোরের লাশ উদ্ধারমৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রাম থেকে গতকাল রোববার ওয়াতির মিয়া (১৩) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজনগর থানার পুলিশ জানিয়েছে, ওয়াতির অন্যের গরু চরাত। মা ভিক্ষা করেন। বাবা ইয়াদ আলী শুঁটকি বিক্রি করেন। গত শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ওয়াতির আর বাড়ি ফেরেনি। গতকাল সকালে তার লাশ পাওয়ার পর রাজনগর থানায় হত্যা মামলা করা হয়। মৌলভীবাজার প্রতিনিধি