সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোঁজ মেলেনিমৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দিনমজুর সফর আলীর (২৫) খোঁজ গতকাল সোমবার পর্যন্ত মেলেনি। গত শুক্রবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন। এ ঘটনায় সফরের বড় ভাই মায়া মিয়া জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, শনিবার একটি ধানখেত থেকে নিখোঁজ সফরের পরনের কোট, টুপি ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। এগুলো ছিল রক্তমাখা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিকুপিয়ে হত্যাদিনাজপুরের হাকিমপুর উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, গত রোববার উপজেলার পাঠানপাড়া গ্রামের আতোয়ার মাস্টারের জমি থেকে বোরো ধানের চারা তোলা শুরু করেন প্রতিবেশী জাহাঙ্গীর। এ নিয়ে বাকিবতণ্ডার একপর্যায়ে জাহাঙ্গীর ও তাঁর ভাইয়েরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আতোয়ার মাস্টারের ছেলে বুলুর ওপর চড়াও হয়। এ সময় বুলুর বোন বেবী আকতার (২৫) তাঁদের বাধা দিতে গেলে তাঁকে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিআসামি গ্রেপ্তারহবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গত রোববার রাতে পৃথক দুটি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তারা হলো, সাহাব উদ্দিন ও সালা উদ্দিন। গতকাল আদলতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মাধবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৈয়দ বশির দুই আসামির গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজনের বিরুদ্ধেই পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিদোলযাত্রাফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ভাবকদিয়া গ্রামে গতকাল সোমবার দোলযাত্রা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে স্থানীয় গোপী দাস গোস্বামীর বাড়িতে কৃষ্ণলীলা, ভক্তলীলা ও অষ্টকালী পূজার আয়োজন করা হয়। দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এই পূজায় সমবেত হন। আগামীকাল বুধবার ১০ দিনব্যাপী দোল উত্সব শেষ হবে। ফরিদপুর অফিসগ্রেপ্তাররাজবাড়ী শহর থেকে গতকাল সোমবার হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। র্যাব-৮ রাজবাড়ী ক্যাম্পের ইনচার্জ এএসপি আমজাদ হোসাইন জানান, গ্রেপ্তার হওয়া মাহাবুব হোসেন ২০০৭ সালে সিঙ্গাপুর প্রবাসী মুসলেম উদ্দিন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি মাঝেমধ্যে প্রকাশ্যে আসতেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিনৌ-বিহারঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক নৌ-বিহার আগামী ৫ মার্চ শুক্রবার। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা এতে অংশ নিতে পারবেন। এ জন্য ৩ মার্চ পর্যন্ত নিবন্ধন করা যাবে। যোগাযোগ: ০১১৯৬১৯৮১৭৮, ০১৮১১২৫৮৭৮৭, ০১৭১১১১৪২৩৪৯, ০১৭১২০৬১৪১৫, ০১৭১২০৫৯৭৮৭, ০১৫৫২৩৬৫৫৪২ ও ০১৭১১০২৩৭৩৮। বিজ্ঞপ্তি।