সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী গ্রেপ্তারযশোর শহরের পালবাড়ির মোড় থেকে রাইসুল ইসলাম উপল নামের এক সন্ত্রাসীকে গতকাল বুধবার বিকেলে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে একাধিক বোমাবাজির ঘটনায় মামলা রয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ জানান, উপল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। যশোর অফিসকাঠ জব্দ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের লিচুবাগান ও দোভাষী বাজার এলাকায় গতকাল বুধবার তিনটি করাতকল থেকে প্রায় ৪০০ ঘনফুট চোরাই কাঠ জব্দ করেছে চট্টগ্রাম র্যাব-৭ ও বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা গেছে, এর মধ্যে প্রায় ২৫০ ঘটফুট সেগুন, ১০০ ঘনফুট গামারি ও ৫০ ঘনফুট আকাশমণি কাঠ রয়েছে। জব্দ করা কাঠের বাজারমূল্য প্রায় আট লাখ টাকা। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ডাকাত গ্রেপ্তারনীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষ্মণপুর বালাপাড়া গ্রাম থেকে গতকাল বুধবার ভোরে মোসলেম উদ্দিন (৪০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মোসলেম উদ্দিনের বিরুদ্ধে সৈয়দপুরসহ বৃহত্তর রংপুর-দিনাজপুরের বিভিন্ন থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। ২০০১ সালে সৈয়দপুর শহরের উপকণ্ঠে কামারপুকুর বাজারে ডাকাতির দায়ে মোসলেমের ১৭ বছরের কারাদণ্ডাদেশ দেন নিলফামারীর একটি আদালত। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিলাশ উদ্ধার রংপুর শহরের গুপ্তপাড়া এলাকায় শুকতারা নামের একটি আবাসিক হোটেল থেকে গতকাল বুধবার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ সালেহা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার আব্দুল আউয়াল (৪০) স্ত্রী পরিচয়ে সালেহা বেগমকে নিয়ে হোটেলে ওঠেন। হোটেলের ছয় নম্বর কক্ষে তাঁরা একসঙ্গে ওই দিন রাতে ছিলেন। গতকাল ওই নারীর আচরণে সন্দেহ হলে লোকজন তাঁকে আটক করে। পরে হোটেল কক্ষে গিয়ে আবদুল আউয়ালের মৃতদেহ পাওয়া যায়। নিজস্ব প্রতিবেদক, রংপুরহত্যা মামলা১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামির উদ্দিন শেখ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে গতকাল বুধবার বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের আবদুর রব শেখ মামলাটি করেন। এ ব্যাপারে আদালত যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। বাদীর আরজিতে বলা হয়, ১৯৭১ সালের ২৬ মে আসামিরা উপজেলার তেলিগাতী গ্রামে চাচাতো ভাই জামির উদ্দিন শেখের বাড়িতে হামলা চালিয়ে তাঁকে ধরে নিয়ে নির্যাতন চালানোর পর গুলি করে হত্যা করে। বাগেরহাট প্রতিনিধি