সংক্ষেপে সারা দেশ
মাদকসহ গ্রেপ্তার ১০চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাত একটার দিকে পতেঙ্গা থেকে ২১৬ বোতল বিয়ারসহ নাঈম, দীন মোহাম্মদ ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে ভাটিয়ারিতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৯৫ বোতল ফেনসিডিলসহ সেলিম, রহিম, শাহেদ, আসলাম ও ইসহাককে গ্রেপ্তার করা হয়। একই রাতে র্যাবের আরেকটি দল ফটিকছড়ির নাজিরহাট থেকে ৯৬ বোতল ফেনসিডিলসহ আক্তার হোসেন ও মামুনকে গ্রেপ্তার করে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামটআবার গ্রেপ্তারবাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমানকে একটি হত্যা মামলায় আবার গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শহরের মুনিগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০০৯ সালের ২২ আগস্ট একটি ডাকাতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি পেলেও রাতেই আবার তাঁকে গ্রেপ্তার করা হয়। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম জানান, মাহবুবুরের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বাগেরহাট প্রতিনিধিফেনসিডিল উদ্ধারসিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ সেতুর ওপর থেকে গতকাল শুক্রবার এক হাজার ৪৪০ বোতল ফেনসিডিলসহ একটি ব্যক্তিগত গাড়ি আটক করেছে। উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, ভোরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ওই গাড়ি সেতুর পশ্চিম পারে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। কিন্তু চালক সংকেত উপেক্ষা করে টোল প্লাজায় টোল না দিয়েই গাড়ি নিয়ে সেতুর ওপর চলে যায়। এ সময় পুলিশ ধাওয়া করলে চালক গাড়িটি সেতুর ওপর রেখে পালিয়ে যায়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জচুরির প্রতিবাদেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদর বাজারে চুরির প্রতিবাদে ক্ষুব্ধ ব্যবসায়ীরা গতকাল শুক্রবার ধর্মঘট পালন করেছেন। ব্যবসায়ীদের অভিযোগ, ফরিদগঞ্জ বাজারে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। তাঁরা জানান, বৃহস্পতিবার রাতে চোরেরা স্বপ্নপুরী মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে প্রায় ৮০ হাজার টাকা, পাটওয়ারী মার্কেটের একটি দোকান থেকে ৩৮টি মোবাইল ফোনসেট ও ১৫ হাজার টাকা নিয়ে যায়। একই রাতে চোরেরা আরও দুটি দোকানে হানা দেয়। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি