সংক্ষেপে সারা দেশ
নতুন অনুষদসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা নামে নতুন একটি অনুষদের যাত্রা শুরু হয়েছে। গতকাল শনিবার পরিচিতি অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষদের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য সামছুল আলম। অনুষদের ডিন মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল আউয়াল, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আলী প্রমুখ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংবাদদাতাআসামি গ্রেপ্তারখাগড়াছড়ির দীঘিনালা উপজেলার আয়নুল হক অপহরণ ও হত্যা মামলার আসামি সূর্য চাকমা ওরফে ছাইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বেতছড়ি এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষচন্দ্র পাল জানান, গ্রেপ্তার ছাইয়া ২০০৯ সালে উপজেলার চংড়াছড়ি গ্রামের ব্যবসায়ী আয়নুল হককে অপহরণ ও হত্যা মামলার আসামি। এ ছাড়া তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি