সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারগানসহ আটকযশোরের চৌগাছা উপজেলার টেঙ্গুরপুর তিন রাস্তার মোড় থেকে গতকাল রোববার ভোরে ১২টি এয়ারগানসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬-এর সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন চৌগাছা উপজেলার আন্দুলী গ্রামের সানোয়ার হোসেন ও ছিনঝুলি টালিখোলা গ্রামের মো. বাবুল। যশোর ক্যাম্প কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তারিক আজিজ জানান, ভারত থেকে চোরাই পথে আনা বন্দুকগুলো বিক্রির উদ্দেশে নছিমনের (ইঞ্জিনচালিত ভ্যান) নিচে বেঁধে যশোরে আনা হচ্ছিল। যশোর অফিস