সংক্ষেপে সারা দেশ
হাজতির মৃত্যুবাগেরহাট কারাগারের হাজতি জাফর শিকদার (৫৬) গত সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর বাড়ি চিতলমারী উপজেলার পরানপুর গ্রামে। বাগেরহাট জেলা কারাগারের ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী গতকাল মঙ্গলবার জানান, হত্যাসহ দুটি মামলায় গ্রেপ্তার হয়ে ২০০৯ সালের ১ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন জাফর। গত সোমবার সকালে বুকে ব্যথা শুরু হলে তাঁকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাগেরহাট প্রতিনিধিগাঁজাসহ গ্রেপ্তারকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভূমি গ্রামে গত সোমবার রাতে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের উপপরিচালক আলী আসলাম জানান, র্যাবের সহায়তায় মাদক ব্যবসায়ী মো. মুজিবের ঘরে অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পাচারের অভিযোগে মহব্বত আলী ও জামাল হোসেন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।চেয়ারম্যান কারাগারেনাটোর সদর উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ এস এম খলিলুর রহমানকে গতকাল মঙ্গলবার জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাটোর সদর থানা সূত্র জানায়, ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাব থেকে ৪৭ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে ২০০৭ সালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোত্তালেব হোসেন খলিলুরের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। নাটোর প্রতিনিধি