সংক্ষেপে সারা দেশ
পতাকা বৈঠককুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিডিআরের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ২৭ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর আবেদ। বিএসএফের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ১২৭ ব্যাটালিয়নের কমান্ডার মহাবীর। মেজর আবেদ বলেন, বৈঠকে সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, মাদক পাচারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিডাকাত গ্রেপ্তারসিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আটজন ডাকাতকে গ্রেপ্তার করেছেন র্যাবের সদস্যরা। আটক ডাকাতেরা হলেন তারু মিয়া, রমজান, মোশারফ, হানিফ, রুবেল, বাপ্পি, জামাল ও ইয়াসিন। তাঁদের কাছ থেকে ৪৪টি মুঠোফোন ও ডাকাতির কাজে ব্যবহূত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র্যাব-১২ ক্যাম্পের কমান্ডার শহীদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জরামদা উদ্ধাররাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে শিবির নিয়ন্ত্রিত দুটি কক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার কয়েক শ জিহাদি বই, একটি রামদা ও ২৮টি রড উদ্ধার করেছে পুলিশ। মতিহার থানার উপপরিদর্শক (এসআই) এস এম রকিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিউত্সবচট্টগ্রাম নগরের ডিসি হিলে আগামী ৩ ও ৪ এপ্রিল দুই দিনব্যাপী পাঠশালা শিশু উত্সব অনুষ্ঠিত হবে। বসুধা বিল্ডার্স লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানে পুরস্কার বিতরণ, আলোচনা সভা, শিশুদের চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রদর্শনী ও জাদু প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উত্সবে বেসরকারি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ২০০৯-এ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হবে। চিত্রাঙ্কন প্রদর্শনীর জন্য আগ্রহী শিক্ষার্থীদের ২৫ মার্চের মধ্যে ১র্৮র্ বাই ১র্৮র্ আকারের চিত্র জমা দিতে হবে। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের ২৮ মার্চের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। যোগাযোগ: শিশুদের পাঠশালা, বঙ্গবন্ধু ভবন (তৃতীয় তলা), ৮ সিডিএ বা/এ, চেরাগী পাহাড়, মোমিন রোড, চট্টগ্রাম (মুঠোফোন: ০১৭১২৭৮৮৮১৬ ও ০১৫৫৪৩৩৫৮২৩)। বিজ্ঞপ্তিফেনসিডিলসহ গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের পুরাতন বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মলয় মিয়া ও নাজমা বেগম। কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাধন কান্তি বলেন, গ্রেপ্তার হওয়া দম্পতি মাদক ব্যবসায়ী। তল্লাশির সময় ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি