সংক্ষেপে সারা দেশ
ছিনতাইরাঙামাটির রাজস্থলী উপজেলার গামারি বাগান এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারি সংস্থা আইডিএফের এক কর্মীর কাছ থেকে দুর্বৃত্তরা টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আইডিএফ রাজস্থলী উপজেলা শাখার ব্যবস্থাপক প্রু চিং অং মারমা বলেন, সংগঠক ফাই থোয় চৌধুরী সংস্থার সদস্যদের কাছ থেকে ঋণ ও সঞ্চয়ের টাকা আদায় করে ফেরার পথে চার দুর্বৃত্ত তাঁর কাছ থেকে নয় হাজার টাকা ও মোবাইল ফোনসেট নিয়ে যায়। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিকাঠসহ আটককমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের অধীন কামারছড়া বনবিটসংলগ্ন মৃর্তিঙ্গা চা-বাগান এলাকা থেকে গতকাল শুক্রবার ভোরে সাড়ে সাত ঘনফুট সেগুন কাঠবোঝাই একটি ঠেলাগাড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। তারা হলো ছমির মিয়া ও ছালিক মিয়া। রাজকান্দি বন রেঞ্জ (বন্য প্রাণী) কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিপিস্তলসহ গ্রেপ্তারফরিদপুরের নগরকান্দা উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডীবর্দী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) একটি টহল দল। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো মো. জাফর ও আলমগীর হোসেন। তাদের নগরকান্দা থানায় সোপর্দ করা হয়েছে। ফরিদপুর অফিসপুশব্যাককক্সবাজার সীমান্তের বিভিন্ন জায়গা দিয়ে গতকাল শুক্রবার মিয়ানমারের ২১ জন নাগরিককে পুশব্যাক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। বিডিআর সূত্র জানায়, শাহপরীর দ্বীপ, টেকনাফ ও দমদমিয়া সীমান্ত দিয়ে গতকাল বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় ১১ পুরুষ, সাত নারী ও তিন শিশুকে আটক করা হয়। পরে তাদের পুশব্যাক করা হয়। ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিআটক ১২ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় গত বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত থেকে তিন শিশুসহ ১২ জন বাংলাদেশিকে আটক করেছে বিডিআর। তারা হলো সন্তোষ মণ্ডল, তারক চন্দ্র সানা, ইনামুল মোল্লা, শহীদা খাতুন, আছমা খাতুন, আছিয়া খাতুন, সন্ন্যাসী মণ্ডল, রেনুকা বালা মণ্ডল, সুদীপ মণ্ডল, জাহানারা বেগম, রাসেল মিয়া ও সান্তনু সাহা। ভোমরা বিডিআর ক্যাম্পের সুবেদার মুনছুর হেলাল জানান, সীমান্তের ৩ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলারের পাশ থেকে তাদের আটক করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরামাছ শিকারি আটকসুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় গতকাল শুক্রবার তিন ব্যক্তিকে আটক করেছেন বন বিভাগের কর্মীরা। তারা হলো এনামুল শেখ, ফখরুল শেখ ও মুকুল শেখ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে জানান, বন বিভাগের পাস ছাড়া বনে ঢুকে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। বাগেরহাট প্রতিনিধি