সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মরণসভাশিক্ষানুরাগী ও সমাজসেবক আবদুল হাছিব চৌধুরীর স্মরণসভা গতকাল শনিবার বিকেলে বাগেরহাট পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে মরহুমের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন সিরাজুল ইসলাম, ওলিউজ্জামান, খান মোসলেমউদ্দিন, খান সালেহ আহমেদ, মীর জুলফিকার আলী, চৌধুরী আবদুর রব প্রমুখ। এ সময় মরহুম হাছিব চৌধুরীর দুই মেয়ে হাসিনা নেওয়াজ ও চৌধুরী ফাহমিদা আজম এবং জামাতা শেখ খায়রুল আজম উপস্থিত ছিলেন। একাত্তরের চিঠি গ্রন্থে মরহুমের একটি চিঠি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিউদ্বোধনমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে গত শুক্রবার বিকেল পাঁচটায় ১১তম বাংলাদেশি মণিপুরি আন্তযুব ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মাধবপুর ইউনিয়নের শিববাজার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে, প্রদীপ জ্বালিয়ে ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ এম এ শহীদ। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিকুপিয়ে জখমফরিদপুর শহরে গত শুক্রবার সুজন নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে শহরের আনারকলি সিনেমা হলের দ্বিতীয় তলায় ক্যানটিনে দুই যুবক এসে সুজনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত সুজনকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল, পরে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুবেল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ফরিদপুর অফিসদুই আসামি গ্রেপ্তারযশোরের মনিরামপুরে একাধিক হত্যা, ডাকাতি, ছিনতাইসহ প্রায় এক ডজন মামলার আসামি আলমগীর ও ইউনুসকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসরাফিল, মালেক ও ওয়াদুদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন ইউনুস। মনিরামপুর (যশোর) প্রতিনিধি