সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি গ্রেপ্তারমাদারীপুরের শিবচরে ডাকাতি মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ইদ্রিস শিকদার, নুর মোহাম্মদ খান ও হাকিম খান। পুলিশ জানায়, গতকাল রোববার দুপুরে উপজেলার ভদ্রাসন এলাকা থেকে ইদ্রিসকে এবং গত শনিবার রাতে ভদ্রাসন খানকান্দি এলাকা থেকে অপর দুজনকে গ্রেপ্তার করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, ইদ্রিসের বিরুদ্ধে শিবচর থানায় ডাকাতির মামলা চারটি ও জাজিরা থানায় দুটি, নুর মোহাম্মদ খানের বিরুদ্ধে শিবচর, মাদারীপুর ও শরীয়তপুর থানায় ডাকাতির মামলা আটটি এবং হাকিম খানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। শিবচর (মাদারীপুর ) প্রতিনিধিককটেল উদ্ধাররাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এলাকা থেকে গতকাল রোববার একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। মতিহার থানা সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন পথচারী স্টেডিয়ামের উত্তর পাশের পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল দেখতে পান। তাঁরা ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশকে খবর দিলে পুলিশ ককটেলটি উদ্ধার করে। মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম রকিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিমাদক বিক্রেতানড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রাম থেকে গত শনিবার রাতে তালিকাভুক্ত মাদক বিক্রেতা লিটন মোল্লা (২৬) ও তাঁর মা হাসিয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লিটনের বাড়ি থেকে ৬০ লিটার মধু ও ১০ লিটার ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো. জাফরুল আলম জানান, লিটন তলিকাভুক্ত মাদক বিক্রেতা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, লিটনকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল। নড়াইল প্রতিনিধিমস্তকবিহীন লাশঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাহাবাজপুর গ্রামের ভুট্টাখেত থেকে গতকাল রোববার অজ্ঞাতনামা এক যুবকের (২৮) মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গতকাল সকালে স্থানীয় লোকজন ভুট্টাখেতে একটি মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ সুপার বি এম হারুন-আর-রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি