সংক্ষেপে সারা দেশ
চিত্রাঙ্কন প্রতিযোগিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার ঠাকুরগাঁও শিশু একাডেমী মিলনায়তনে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণীর ৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯০তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। ঠাকুরগাঁও প্রতিনিধিহেঁটে ১০০ মাইলহেঁটে ১০০ মাইল পথ পাড়ি দেওয়ার লক্ষ্যে গতকাল সোমবার বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেছেন কলেজের চার রোভার বন্ধু। বিএম কলেজ রোভার স্কাউট আয়োজিত এ পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস। পথসভা ও সমাবেশের মাধ্যমে স্কাউটের বিভিন্ন কার্যক্রম তুলে ধরবেন চার রোভার। পাঁচ দিনের এ কর্মসূচিতে সাধারণ মানুষের কাছে রোভারের মূল উদ্দেশ্যও তুলে ধরবেন তাঁরা। বরিশাল অফিসগাছের গুঁড়ি উদ্ধারসুন্দরবন-সংলগ্ন মংলার পশুর নদী থেকে গতকাল সোমবার দুটি নৌকায় করে পাচারকালে বিভিন্ন প্রজাতির গাছের গুঁড়ি উদ্ধার করেছেন বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের বন প্রহরীরা। এ সময় কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। পাচারকারীরা অসাধু বনকর্মীদের সহায়তায় জ্বালানি কাঠ সংগ্রহের নামে বনে ঢুকে বন উজাড় করে চলেছে বলে অভিযোগ রয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো বলেন, সুন্দরবন থেকে জ্বালানি সংগ্রহের কোনো অনুমতি দেওয়া হয় না। মংলা (বাগেরহাট) সংবাদদাতাগাঁজা রাখার দায়েগাঁজা রাখার দায়ে গতকাল সোমবার দুপুরে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতাপ চন্দ্র বিশ্বাস। থানা সূত্র জানায়, গতকাল পৌর শহরের বারকোনা সড়কে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় উত্তর লক্ষ্মীপুর গ্রামের পুলিন চন্দ্রের শরীর তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। গাঁজা রাখার দায়ে তাত্ক্ষণিকভাবে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন ইউএনও। ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিসন্ত্রাসী গ্রেপ্তারচট্টগ্রাম কোতোয়ালি থানার পুলিশ গতকাল সোমবার রাতে একরামুল হক ওরফে ছুট্টু (৩৭) নামে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, গত ২৮ ফেব্রুয়ারি সংঘটিত হওয়া একটি ছিনতাই মামলার এজাহারভুক্ত আসামি মহিউদ্দিন। এ মামলায় পুলিশ তাঁকে খুঁজছিল। এ ছাড়া তিনি ১৯৯৫ সালে কুতুবদিয়ায় একটি ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি। গতকাল রাত ১০টার দিকে তাঁকে নগরের কাজির দেউরি থেকে গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম