সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইটে সিলেবাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের বিভিন্ন বিষয়ের প্রথম বর্ষের কোর্সমূহের খসড়া সিলেবাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (.িহঁ.পফঁ.নফ) দেওয়া হয়েছে। প্রত্যেক বিষয়ের অনুষঙ্গী কোর্সসমূহের সিলেবাসও শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই সিলেবাস অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।রেশন প্রদানচাঁদপুর সদর উপজেলার পুলিশ লাইনে গতকাল মঙ্গলবার সকালে ৬৩ মুক্তিযোদ্ধা পরিবারকে রেশন দেওয়া হয়েছে। প্রতি পরিবারকে ১১ কেজি করে চাল, ১২ কেজি আটা, সাড়ে তিন কেজি মসুর ডাল, পৌনে দুই কেজি চিনি, আড়াই কেজি সয়াবিন তেল দেওয়া হয়েছে। এ জন্য প্রতি পরিবারের কাছ থেকে ২৫ টাকা ৫০ পয়সা করে নেওয়া হয়। প্রতি মাসের ১৫ তারিখ তাদের এই রেশন দেওয়া হবে। চাঁদপুর প্রতিনিধিগাইড বই উদ্ধারপাবনার ভাঙ্গুড়া উপজেলার বড় বাজার এলাকা থেকে গত সোমবার সন্ধ্যায় এক হাজার নিষিদ্ধ গাইড বই উদ্ধার করেছে পুলিশ। ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, মাস্টার লাইব্রেরির গুদাম থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর এসব বই উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনন্দ কুমারের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। লাইব্রেরি কর্তৃপক্ষের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাবনা অফিসলাশ উদ্ধারখুলনা নগরের আপিল জুট মিলের একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে গতকাল মঙ্গলবার সকালে জালাল আহমেদ (৫৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জুট মিলের নির্বাহী পরিচালক শেখ আকরাম হোসেন জানান, গত সোমবার রাত ১০টা পর্যন্ত মিলে কাজ করেন জালাল। খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। খুলনা প্রতিনিধিপ্রদর্শনী শুরু আজশিল্পী সমীরণ দত্তের তৈরি শৈল্পিক আসবাবের পাঁচ দিনের প্রদর্শনী আজ বুধবার শুরু হচ্ছে। সিলেট নগরের মিরের ময়দানে শ্রীহট্ট সংস্কৃত কলেজ চত্বরে বিকেল পাঁচটায় ‘অন্তরে অন্দরে’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল। সন্ধ্যায় বাউলসম্রাট শাহ আবদুল করিমের প্রধান শিষ্য বাউল আবদুর রহমানের নেতৃত্বে একদল বাউল গান করবেন। ২১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। সিলেট প্রতিনিধিএকজন গ্রেপ্তারনিজ বাড়িতে গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ছিটচিলারং গ্রামের দারোগা বস্তি এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম সলেমান আলী (৪৫)। ডিবি পুলিশের উপপরিদর্শক আবুল হাসনাত জানান, সলেমান আলী দীর্ঘদিন নিজ বাড়িতে গাঁজা চাষ ও বিক্রি করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁকে ঠাকুরগাঁও থানা হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ। ঠাকুরগাঁও প্রতিনিধি