সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া মেজর গ্রেপ্তারসেনাবাহিনীর মেজর পরিচয়ে দুবাই ও সৌদি আরবে লোক পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে আবদুল মান্নান সিকদার (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মান্নানের বাড়ি কক্সবাজারের চকরিয়ার বিএম চর ইউনিয়নের মুবিনপাড়া গ্রামে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হওয়ার পর থেকে মান্নান প্রতারণা করে বেড়াচ্ছিলেন। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া থেকে গতকাল বুধবার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দত্তপাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল বাহার চৌধুরী ও তাঁর বাবা নুরনবী হত্যা মামলার আসামি। মাসুদের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় আরও ছয়টি মামলা রয়েছে। এদিকে মাসুদকে গ্রেপ্তারের পর তাঁর সহযোগীরা এলাকায় সশস্ত্র মহড়া দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লক্ষ্মীপুর প্রতিনিধিসীমান্তে গ্রেপ্তার সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে গতকাল বুধবার সকালে ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিডিআর। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আছেন দুজন পুরুষ, দুজন নারী ও ছয়টি শিশু। তাঁদের বাড়ি সাতক্ষীরা ও নড়াইলে। পরে তাঁদের সাতক্ষীরা সদর থানার পুলিশের কাছে সোপর্দ করে মামলা করে বিডিআর। থানাহাজতে থাকা ইউসুফ মোল্লা বলেন, কাজের জন্য কিছুদিন আগে তাঁরা ভারতে গিয়েছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা সুন্দরী কাঠ উদ্ধারবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়িখালী ও হোগলাবুনিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনটি দেশি নৌকাসহ ৩৫৮ ঘনফুট সুন্দরী কাঠ উদ্ধার করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। তবে কাঠ পাচারকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার দুপুরে ওই অভিযান চালানো হয়। উদ্ধার করা কাঠের বাজারমূল্য আনুমানিক প্রায় চার লাখ টাকা। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম এম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাগেরহাট প্রতিনিধি স্বীকৃতি না দেওয়ায়মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দ্বিতীয় বিয়ের স্বীকৃতি না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির স্বজনেরা জানান, আবদুল মন্নাফের দ্বিতীয় বিয়ের স্বীকৃতি নিয়ে গত মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মন্নাফের দায়ের কোপে তাঁর বাবা সিরাজ উদ্দিন গুরুতর আহত হন। গতকাল বুধবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বলেন, মন্নাফকে একটি দাসহ গ্রেপ্তার করা হয়েছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি