সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামির জামিনফরিদপুরের সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার প্রধান আসামি আসিফ ইমরান গতকাল বৃহস্পতিবার জামিন পেয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক ঋষিকেশ সাহা তাঁর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া বলেন, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে নিম্ন আদালতে পাঠানোর জন্য আসামি পক্ষের আবেদন নাকচ করেন আদালত। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ। ফরিদপুর অফিসকুপিয়ে হত্যাবগুড়া সদর উপজেলার নওদাপাড়া গ্রামে গত বুধবার রাতে আবদুর রহিম নামের এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার জানায়, বুধবার রাতে এক ব্যক্তি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে তাঁর লাশ পাওয়া যায়। বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, রহিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়ামাদকদ্রব্যসহ গ্রেপ্তারখুলনা নগরের দৌলতপুর জোড়াগেট এলাকা থেকে গত বুধবার সন্ধ্যায় মো. লিয়াকত হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬-এর একটি দল। তাঁর বাড়ি দৌলতপুরের সেনপাড়ায়। লিয়াকতের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বাড়ি থেকে ১৮০ গ্রাম হেরোইন, ৩৫ পুরিয়া গাঁজা, ৩০টি ইয়াবা বড়ি ও একটি গাঁজা মাপার নিক্তি উদ্ধার করা হয়েছে। গতকাল তাঁকে নগরের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, খুলনাস্থগিতবাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির দ্বিবার্ষিক সম্মেলন-২০১০ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ২০-২১ মার্চ সম্মেলন ও সাধারণ সভা হওয়ার কথা ছিল। সম্মেলন ও সাধারণ সভার পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। বিজ্ঞপ্তি