সংক্ষেপে সারা দেশ
পাঁচ আসামি গ্রেপ্তারগাজীপুরের কালিয়াকৈরে গতকাল শুক্রবার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বন বিভাগের জমি দখলের অভিযোগে দক্ষিণ মৌচাক এলাকা থেকে আলমগীর হোসেন ও কামাল মিস্ত্রিকে এবং নারী নির্যাতন মামলায় মেদীআশুলাই এলাকা থেকে মাসুদ মিয়া, ইনছান বেগম ও আবদুল বারেক মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, গ্রেপ্তার করা সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিযুবক নিখোঁজরাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাইছড়ি যৌথ খামারপাড়ার পিংকু চাকমা (২১) নামের এক আদিবাসী যুবক বেশ কয়েক দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর মা জ্যোৎস্না চাকমা জানান, গত ২৬ ফেব্রুয়ারি ভোরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর উচ্চতা পাঁচ ফুট, মুখমণ্ডল গোলাকার ও গায়ের রঙ ফর্সা। তিনি কিছুটা মানসিক প্রতিবন্ধী। তাঁর খোঁজ পেলে ০১৮২১৩৪১২৯৭ অথবা ০১৯১১১৬৫৩৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিমাদকদ্রব্য উদ্ধারকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গত বৃহস্পতিবার ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বিক্রেতারা পালিয়ে যায়। একই দিন উপজেলার হরিমঙ্গল রেলক্রসিং থেকে ১০ বোতল ফেনসিডিলসহ সাইদুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম জানান, সাইদুরকে জেলহাজতে পাঠানো হয়েছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিকেন্দ্রীয় কাউন্সিলদিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সুজাপুর হাইস্কুল মাঠে আজ শনিবার ক্ষেতমজুর সমিতির নবম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল উপলক্ষে শহরের প্রধান সড়কে কয়েকটি বিশাল তোরণ তৈরি করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি টিপু বিশ্বাস প্রথম আলোকে বলেন, ফুলবাড়ী ও বড়পুকুরিয়া কয়লাখনি নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। কাউন্সিলের মাধ্যমে কৃষক-শ্রমিক ও মেহনতি জনতাকে ওই ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করা হবে। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিচেক বিতরণ জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল শুক্রবার ৩২ জন শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের মধ্যে দুই লাখ ১২ হাজার ৭০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম বলেন, বিগত জোট সরকার ৬৬ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করে বিতর্কের সৃষ্টি করেছে। বর্তমান সরকার সেই তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত তালিকা তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।জামালপুর প্রতিনিধি