সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবেপ্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী হয়তো অপারগতা প্রকাশ করবেন না। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। এ ছাড়া তিনি জানান, সরকার দেশে পর্যায়ক্রমে আরও ৫০টি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১২টি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জশিবির কর্মী আটকরাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলার ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে। তাঁর নাম আতাউর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্র। ছাত্রলীগের নেতা-কর্মীরা গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জেজ্জাহা হল থেকে তাঁকে আটক করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি