সংক্ষেপে সারা দেশ
বর্ষপূর্তিথিমপার্ক ফ্যান্টাসি কিংডমের অষ্টম বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে ১৯ মার্চ। এ উপলক্ষে ফ্যান্টাসি কিংডমকে সাজানো হয় বর্ণিল সাজে। আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ তৌহিদ জং মুরাদ ও কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামালউদ্দিন। অনুষ্ঠানে পার্কের দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় অফারের ঘোষণা দেওয়া হয়। বর্ষপূর্তির অনুষ্ঠানে অতিথি ও দর্শনার্থীদের জন্য শোভাযাত্রা, র্যাফল ড্র, গেম শো ও চোখধাঁধানো আতশবাজির আয়োজন ছিল। বিজ্ঞপ্তি।ককটেল উদ্ধারপাবনার সুজানগর উপজেলার গুলচন্দ্রপুর গ্রামে গতকাল রোববার ককটেলের বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় জমিতে থাকা একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে চালক রঞ্জু শেখ সামান্য আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাবনা অফিস।মুরগি নিধনবার্ড ফ্লুর কারণে গতকাল রোববার জয়পুরহাট শহরের সবুজনগর এলাকার একটি মুরগির খামারের দুই হাজার মুরগি নিধন করা হয়েছে। জয়পুরহাট জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, সাভান্না অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ নামের ওই খামারে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দেওয়ায় দুই হাজার মুরগি মেরে ফেলা হয়েছে। খামারমালিক মাহমুদুল ইসলাম জানান, তাঁর খামারে তিন হাজার মুরগি ছিল। গত তিন দিনে এক হাজার মুরগি মারা গেছে। বাকিগুলো নিধন করা হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি।গণকবরের সন্ধান!বগুড়ার শেরপুর থানা চত্বরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। গতকাল রোববার মসজিদ সমপ্রসারণের জন্য মাটি খোঁড়ার সময় মানুষের মাথার ১২টি খুলি ও হাড়গোড় বেরিয়ে আসে। মাটিকাটার শ্রমিকেরা জানান, প্রায় তিন ফুট মাটি খোঁড়ার পর প্রথমে একটি মাথার খুলি পাওয়া যায়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।ডাকাতির মালামালসহচট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল লতিফপুর এলাকা থেকে গতকাল রোববার ডাকাতির মালামালসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন রাঙামাটির কাউখালী উপজেলার নাইক্ষ্যংছড়ি গ্রামের সিরাজ, তাঁর ভাই কাউছার ও সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া গ্রামের মোহাব্বত। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ১৩ মার্চ সাংবাদিক হাসান ফেরদৌসের সীতাকুণ্ডের বাড়িতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।