সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্মিলনীঅষ্টাদশ বিসিএস ফোরামের পুনর্মিলনী ২০১০ আগামী ২ এপ্রিল শুক্রবার সফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে। নিবন্ধনের শেষ তারিখ ২৭ মার্চ। যোগাযোগ: ০১৫৫৬৪৬৪৯৮৯, ০১৫৫৪৩১২৭৮১, ০১৫৫২৪৬৫৯৫০, ০১৫৫২৪৩৪২৬৫। ই-মেইল: [email protected] বিজ্ঞপ্তি।বিদ্যুত্স্পৃষ্ট হয়েঝালকাঠির নলছিটি উপজেলার বড় প্রমহর গ্রামে গতকাল সোমবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন ও মো. মিলন নামের দুই যুবক মারা গেছে। ঝালকাঠি পল্লীবিদ্যুত্ সমিতির লাইনম্যান মাহফুজুর রহমান জানান, ছেঁড়া বিদ্যুতের তার জোড়া দিতে গিয়ে আনোয়ার হোসেন বিদ্যুত্স্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয় মো. মিলন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাদের মৃত ঘোষণা করেন। ঝালকাঠি প্রতিনিধিলাশ উদ্ধারখুলনার রূপসা উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামে ধানখেত থেকে গতকাল সোমবার রাজু শেখ নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস জানান, রোববার রাতে ভাড়ায় যাওয়ার জন্য রাজুকে মুঠোফোনে ডেকে নেওয়া হয়। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। বাগেরহাট প্রতিনিধি হেরোইন উদ্ধারকুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপাড়া থেকে গত রোববার রাতে আড়াই কেজি হেরোইন উদ্ধার করেছেন বিডিআরের আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির সদস্যরা। বিডিআর সূত্রে জানা যায়, একদল বিডিআর সদস্য নোয়াপাড়া গ্রামে পাচারকারীদের ধাওয়া করে একটি কার্টনে ভর্তি আড়াই কেজি হেরোইন উদ্ধার করেন। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার করা হেরোইনের মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছে বিডিআর। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিককটেল উদ্ধারচাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া এলাকা থেকে গতকাল সোমবার একটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, গতকাল দুপুরে খবর পেয়ে ককটেলটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে ককটেলটি রেখে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ লাঠির আঘাতেফরিদপুরের সদরপুরের ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে ভাইয়ের লাঠির আঘাতে জামাল মশালচি নামের এক ব্যক্তি মারা গেছেন। সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আক্কাস জানান, গত বৃহস্পতিবার পারিবারিক কলহের একপর্যায়ে রাসেল মশালচি তাঁর বড় ভাই জামাল মশালচিকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হন। তাঁকে প্রথমে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রোববার ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ফরিদপুর অফিসমেলাকিশোর-কিশোরীদের মানসিক বিকাশ ও তাদের জীবনমান উন্নয়নে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গতকাল সোমবার রাজবাড়ী শহরের রেলওয়ে আজাদী ময়দানে এক মেলার আয়োজন করা হয়। মেলার আয়োজনে ছিল বেসরকারি সংস্থা ব্র্যাক। এর আগে সকালে আজাদী ময়দানে সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামিমুল হক। মেলায় ছোট-বড় ১৮টি স্টল অংশ নেয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরিকশা বন্ধরাজধানীর ফকিরাপুল থেকে কাকরাইল নাইটেংগেল মোড় পর্যন্ত নয়াপল্টন সড়কে রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। গত রোববার থেকে এ ব্যবস্থা কার্যকর হয়েছে। পুলিশ জানায়, নয়াপল্টন ও ফকিরাপুল এলাকায় রিকশার কারণে দিনরাত যানজট লেগে থাকে। এ কারণে ট্রাফিক পুলিশ ওই রাস্তাটি রিকশামুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সড়কের কোনো গলি থেকেও রিকশা মূল সড়কে আসতে পারবে না বলে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান। নিজস্ব প্রতিবেদকবিআরবি গঠনটেলিভিশন ও রেডিওতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে গঠিত হয়েছে ব্রডকাস্ট রিপোর্টার্স অব বাংলাদেশ (বিআরবি)। গত শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় এনটিভির চিফ অব করেসপন্ডেন্টস জহিরুল আলমকে আহ্বায়ক করে বিআরবির ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে যমুনা টেলিভিশনের রাশেদ আহমেদ ও এটিএন বাংলার মানস ঘোষ, সদস্য সচিব এনটিভির জুলফিকার আলী, যুগ্ম সদস্য সচিব চ্যানেল ওয়ানের কেরামত উল্লাহ ও চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।ফুটন্ত ফুল!ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ফুটন্ত ফুলের মতো। ফুলের সৌরভ যেমন কোনো বাছবিচার না করে সুভাস ছড়ায়, তেমনি শিবিরের নেতা-কর্মীদের দেশপ্রেম ও সততার সৌরভে সবাই আকৃষ্ট হয়। ফুলের সঙ্গে ছাত্রশিবিরের এমন তুলনাই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতা দিবসের আলোচনা, গরিব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদ এসব কথা বলেন। নিজস্ব প্রতিবেদকমানববন্ধনশীতলক্ষ্যা ও বালু নদের দূষণ ও অব্যাহত ভাঙন রোধের দাবিতে গতকাল সোমবার রূপগঞ্জ পল্লি উন্নয়ন নাগরিক সংস্থা ও সার্বিক মানব উন্নয়ন সংগঠন মানববন্ধন করেছে। রূপগঞ্জ ফেরিঘাটে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় স্কুল ও কলেজের ছাত্রছাত্রী ছাড়াও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন কর্মসূচির আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল সালাম। বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, কাজী আবদুল হামিদ উচ্চবিদ্যালয়ের সভাপতি কে এম রহমতউলাহ, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান প্রমুখ। নারায়ণগঞ্জ প্রতিনিধি