সংক্ষেপে সারা দেশ
ভাইয়ের হাতে খুনকক্সবাজারের টেকনাফের নিলা ইউনিয়নের জাদিমুরা গ্রামে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আলী আহমদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে গতকাল মঙ্গলবার সকালে আলী আহমদের সঙ্গে তাঁর ছোট ভাই জালাল আহমদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জালালের লাঠিপেটায় বড় ভাই আলী আহমদ ঘটনাস্থলেই মারা যান। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তারনাটোরের লালপুর উপজেলার সিরাজিপুর ভাঙ্গাপাড়ায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোরিকুল ইসলাম জানান, আবদুল কাদের নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ সময় আবদুল কাদের ও আবদুস সালাম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। লালপুর (নাটোর) প্রতিনিধিঅধ্যক্ষ জেলহাজতেফেনী সদর উপজেলার ফাজিলপুরের সাউথইস্ট কলেজের অধ্যক্ষ আমির হোসেন মজুমদারকে অর্থ আত্মসাতের মামলায় জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আমির হোসেন গতকাল মঙ্গলবার ফেনীর মুখ্য বিচারিক হাকিম সাঈদ আহেমদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁর আবেদন নামঞ্জুর করেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী