সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারফরিদপুর শহরের গোপালপুর এলাকা থেকে গতকাল বুধবার শাহিন শেখ নামের এক পুস্তক ব্যাবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি সদর উপজেলার দয়ারামপুর গ্রামে। তিনি রবীন ছাত্রাবাসের একটি কক্ষে থাকতেন। ছাত্রাবাসের রাঁধুনি সুফিয়া বেগম জানান, বেলা ১১টা পর্যন্ত শাহিনের কক্ষের দরজা বন্ধ দেখে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান। তাঁরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিসআরও একটি মামলামুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে একই পরিবারের তিনজনকে হত্যার অভিযোগে গত মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফের বিরুদ্ধে মামলা হয়েছে। মোরেলগঞ্জ উপজেলার উত্তর সরালিয়া গ্রামের আলেয়া বেগম তাঁর বাবা ও দুই ভাইকে হত্যার অভিযোগে বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রাখিবুল ইসলামের আদালতে এ মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধিঅটোরিকশা ধর্মঘটরাঙামাটি শহরে গতকাল বুধবার পাঁচ ঘণ্টার অটোরিকশা ধর্মঘটে দুর্ভোগে পড়ে শহরবাসী। অটোরিকশা ভাঙচুরের প্রতিবাদে চালকেরা এ ধর্মঘট পালন করেন। অটোরিকশাচালকেরা জানান, বুধবার সকালে নবনির্মিত রাঙামাটি কাপ্তাই সড়কের আসামবস্তি সেতুতে একদল আদিবাসী যুবক মো. জাফর নামে এক চালকের কাছে চাঁদার রসিদ দেখতে চান। রসিদ দেখাতে ব্যর্থ হওয়ায় যুবকেরা তাঁর অটোরিকশা ভাঙচুর করেন। এর জের ধরে তাঁরা ধর্মঘট ডাকেন। পরে প্রশাসন আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিকেল সাড়ে পাঁচটার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি