সংক্ষেপে সারা দেশ
সংবর্ধনামহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৪৫০ জন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদের ডাকবাংলো মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রজন্ম ’৭১-এর কেন্দ্রীয় নেতা নিজামুল হক ও মুক্তিযোদ্ধা কাজী কবির উদ্দিন। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঅনুষ্ঠানস্থল ত্যাগরাজশাহীর বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান বয়েজুল ইসলাম খান গতকাল শুক্রবার মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা তোলার সময় স্থানীয় মুক্তিযোদ্ধারাসহ দর্শকদের প্রায় সবাই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তিনি অনুষ্ঠানস্থল থেকে চলে যাওয়ার পর অনেকেই সেখানে ফিরে আসেন। মুক্তিযোদ্ধারা ফিরে আসেননি। বাঘা হাইস্কুল মাঠে উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। বয়েজুল ইসলাম খানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। তিনি এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীবিনা মূল্যেসিলেটের ওসমানীনগরের ইলাশপুরের ভার্ড চক্ষু হাসপাতালে আজ শনিবার গরিব রোগীদের জন্য বিনা মূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়েছে। প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির আয়োজনে এই চক্ষুশিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মেস্তাকুর রহমান। এতে সভাপতিত্ব করবেন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির চেয়ারপারসন আবদুল গফুর। বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি