সংক্ষেপে সারা দেশ
প্রতুলকে গণসংবর্ধনা আজ গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে আজ মঙ্গলবার নারায়ণগঞ্জে গণসংবর্ধনা দেওয়া হবে। বিকেল চারটায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে সমমনা আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হবে। সমমনার সাংস্কৃতিক সম্পাদক কবি আরিফ বুলবুল জানান, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা শিল্পীকে শ্রদ্ধা জানাবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমমনার সভাপতি রুকন উদ্দিন আহম্মেদ। নারায়ণগঞ্জ প্রতিনিধিঅভিযাননারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ফিটনেসবিহীন নৌযান চালানো ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে কয়েকটি নৌযান থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদৌজার নেতৃত্বে এ অভিযান চলে। এমভি কাজী ফরিদকে পাঁচ হাজার, এমভি রয়েলকে সাত হাজার, এমভি ঈগল সুপারকে তিন হাজার, এমভি বাংলার ভ্যালুকে দুই হাজার, এমভি শাকিবকে এক হাজার, এমভি ফোরকানিয়াকে এক হাজার, এমভি বিন আরেফিনকে এক হাজার ও এমভি শাফিন বাহারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধিসন্ত্রাসী হামলায়গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল গতকাল সোমবার সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে খলিল মোটরসাইকেল নিয়ে কলেজ থেকে বের হচ্ছিলেন। ওই সময় এক ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য তিনি কলেজ ফটকে থামলে সন্ত্রাসীরা তাঁর মাথায় রড দিয়ে আঘাত করে। তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধিনদীতে ডুবেরাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাকিব হোসেন নিখোঁজ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার বিকেলে রাকিব তার বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করার সময় পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে ৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মোল্লা মুস্তাক রেজা ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম ঘটনাস্থলে যান। কাপ্তাই নৌবাহিনীর ডুবুরি ও কাপ্তাই দমকল বাহিনীর সদস্যরা গতকাল সোমবার বিকেল তিনটা পর্যন্ত তল্লাশি চালিয়েও তার খোঁজ পাননি। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি শাড়ি ও কাঠ আটকফেনীর ছাগলনাইয়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৬ গাঁইট ভারতীয় শাড়ি ও দুই ট্রাক চোরাই কাঠ আটক করেছেন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা। আটককৃত মালামালের দাম প্রায় এক কোটি টাকা বলে বিডিআর জানিয়েছে। অলিনগর বিডিআর ক্যাম্পের নায়েক সুবেদার আফজাল জানান, গত রোববার রাতে অলিনগর সীমান্তে ফেনী নদীতে নৌকা থেকে নামানোর সময় ৩৬ গাঁইট ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মধুগ্রাম বিডিআর ক্যাম্পের সুবেদার আবদুল করিম জানান, গতকাল সকালে সোনাপুর থেকে চোরাই কাঠ বোঝাই দুটি ট্রাক আটক করেছে বিডিআর। ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিআগ্নেয়াস্ত্র উদ্ধারদিনাজপুরের বিরামপুর থেকে দুটি পিস্তল ও দুটি শাটারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫-এর সদস্যরা। গতকাল সোমবার ভোরে বিজল বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় অস্ত্র ব্যবসায়ীদের ধাওয়া করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মাসুদ পারভেজ প্রথম আলোকে বলেন, ‘অস্ত্র ব্যবসায়ী চক্রের হোতাদের ধরতে বিরামপুরসহ আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রাখবে র্যাব।’ কালাই (জয়পুরহাট) প্রতিনিধি