সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপের কামড়েঠাকুরগাঁও সদর হাসপাতালে গত সোমবার রাতে নুরেন নামের এক সাপুড়ে মারা গেছেন। এর আগে সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৮ মাইল বাজারে সাপের খেলা দেখিয়ে ওষুধ বিক্রির সময় সাপের কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর বাড়ি দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ উপজেলার বকুলতলা গ্রামে। ময়নাতদন্তের পর নুরেনের লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধিআগ্নেয়াস্ত্র উদ্ধারমেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া বানিয়াপুকুর মাঠ থেকে গতকাল মঙ্গলবার ভোরে পাঁচটি গুলিসহ দুটি শাটারগান উদ্ধার করেছে র‌্যাব-৬-এর একটি দল। র‌্যাবের গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ জানান, চরমপন্থীরা গোপন বৈঠক করছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। মেহেরপুর প্রতিনিধিপদত্যাগখাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য আবু বক্কর ছিদ্দিক গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ কান্তি ঘোষ পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন। খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগসহ সাতটি সংগঠনের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করলেন। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান রুইথি কার্বারি গত সোমবার পদত্যাগ করেন। খাগড়াছড়ি প্রতিনিধিপতাকা বৈঠকেমিয়ানমারের মংডু এলাকার পিআই ক্যাম্পে গতকাল মঙ্গলবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (নাসাকা) মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে নাসাকা দুই বাংলাদেশি জেলেকে বিডিআরের কাছে হস্তান্তর করে। গত জানুয়ারিতে নাফ নদীতে মাছ শিকারের সময় ঝড়ের কবলে পড়ে ওই দুই জেলের নৌকা ডুবে যায়। পরে তাঁরা সাঁতরে মিয়ানমার ভূখণ্ডে গিয়ে ওঠেন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিমানহানির মামলা রাষ্ট্রদ্রোহ, মানহানি ও পেশাজীবী সংগঠনের মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে ঝালকাঠিতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি তপন কুমার রায় চৌধুরী। ঝালকাঠি প্রতিনিধি