সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রসহ গ্রেপ্তারবাগেরহাটের ফকিরহাট উপজেলায় স্থানীয় সরদার বোর্ডিং থেকে গতকাল বুধবার আগ্নেয়াস্ত্রসহ জাহাঙ্গীর হোসেন ওরফে আলামিন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি বাগেরহাট শহরের হরিণখালা এলাকায়। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিঞা জানান, আলামিনের কাছ থেকে ভারতের তৈরি একটি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। কাউকে খুন করার জন্য তিনি ফকিরহাটে গিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাগেরহাট প্রতিনিধি।ছাত্রীর লাশ উদ্ধারফরিদপুর শহরের দক্ষিণ কমলাপুর এলাকায় স্বামীর বাড়ি থেকে মোসাম্মত্ রীপা নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী। তাঁর স্বামী আশিক ওই কলেজের নৈশপ্রহরী। প্রতিবেশীরা জানান, গতকাল বুধবার সকালে ঘরের আড়ার সঙ্গে রীপাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিস।মামলাবিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক ও বিএনপির সাংসদ শহিদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গতকাল বুধবার খুলনায় মামলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে মিথ্যা বক্তব্য দেওয়ার অভিযোগে খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন। দুই বিবাদীকে আগামী ৩ মে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন বিচারক। নিজস্ব প্রতিবেদক, খুলনা।তিন ডাকাত গ্রেপ্তারর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পানওয়ালা পাড়ার একটি বাড়ি থেকে চারটি চাপাতিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন। তাঁরা হলেন দেলোয়ার হোসেন (২৭), মো. মনসুর (৩০) ও রফিকুল ইসলাম (৫২)। তাঁদের মধ্যে মনসুরের বিরুদ্ধে ভুজপুর থানায় দুটি মামলা আছে। র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার তিন ব্যক্তিই আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁরা ফটিকছড়ি ও ভুজপুর থানার বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।