সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ২সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পুল্লা গ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূ কাজলী (২২) হত্যা মামলার দুই আসামিকে গত বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কাজলীর স্বামী হায়দার আলী ও শ্বশুর জাবেদ আলী। কাজলীর বাবা আবুল কাশেমের অভিযোগ, গত মঙ্গলবার শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছে। এ ব্যাপারে তিনি একটি মামলা করেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি হাজতির মৃত্যুসাতক্ষীরা জেলা কারাগারের হাজতি ইয়াসিন আলী সরদার গতকাল বৃহস্পতিবার সকালে মারা গেছেন। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার টেংরা-বেড়াবাড়ি গ্রামে। কারাগার সূত্রে জানা গেছে, গতকাল সকালে বুকে ব্যথা অনুভব করলে ইয়াসিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামছুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ইয়াসিন মারা গেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঅস্ত্রসহ গ্রেপ্তারকক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ আনোয়ারুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উখিয়া উপজেলার ছেপটখালী গ্রামে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, গত বুধবার রাতে হোয়াইক্যং-শামলাপুর সড়কের পাশে আনোয়ারুলসহ কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি কার্তুজ ও দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিশিবির কর্মী আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারির হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গতকাল বৃহস্পতিবার মনির হোসেন নামের এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য ক্যাম্পাসে গেলে ছাত্রলীগের কর্মীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি