সংক্ষেপে সারা দেশ
বিশেষ অভিযানঝিনাইদহের সদর উপজেলার কয়েকটি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধ ও বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, বেতাই চণ্ডীপুরসহ কয়েকটি গ্রামে অপরাধীদের তৎপরতা বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঅ্যাস্ট্রো অলিম্পিয়াডপঞ্চম বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াড সিলেট বিভাগের বাছাই পর্ব গতকাল শুক্রবার শেষ হয়েছে। নগরের জিন্দাবাজারে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির গ্রন্থাগার কক্ষে ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী এ বাছাই পর্বে অংশ নেন। পরে বিজয়ী ২০ জন শিক্ষার্থীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীরা ৯ এপ্রিল ঢাকার সেন্ট জোসেফ স্কুলে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। সিলেট প্রতিনিধিউদ্বোধনখুলনার সার্কিট হাউস মাঠে গতকাল শুক্রবার মাসব্যাপী নবম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, মেলার মাধ্যমে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। তিনি বলেন, খুলনার উন্নয়নের জন্য সরকার মংলা বন্দরকে আরও কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, খুলনানাট্যোৎসববগুড়ার ধুনট থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আফসার আহম্মেদ নাট্যোৎসবের উদ্বোধন করেন। এ উপলক্ষে থিয়েটারের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান টি আই এম নূরুন্নবীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাতে ধুনট থিয়েটারের পরিবেশনায় নাটক শাস্তি মঞ্চায়িত হয়। ধুনট (বগুড়া) প্রতিনিধিইয়াবাসহ গ্রেপ্তারকক্সবাজার শহরের লিংক রোড এলাকায় গত বৃহস্পতিবার রাতে এক হাজার ইয়াবা বড়িসহ মো. ফারুক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সদর সার্কেলের পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, ফারুক টেকনাফ থেকে বড়িগুলো সংগ্রহ করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারজ্যোতির্বিজ্ঞান উৎসবগাইবান্ধা সরকারি কলেজ মিলনায়তনে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হলো রংপুর বিভাগীয় আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান উৎসব। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশল অনুষদের সাবেক ডিন আলী আজগর। উৎসবে মানসিক দক্ষতা, গাণিতিক ও মহাকাশবিষয়ক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৩৩ জন প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত পর্বের জন্য ১০ জনকে নির্বাচন করা হয়েছে। বার্তা সংস্থা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সহযোগিতায় জেলা বিজ্ঞান একাডেমি এ উৎসবের আয়োজন করে। গাইবান্ধা প্রতিনিধিউদ্বোধনকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব সাঈফ উদ্দিন ও দুলাল এ জে চৌধুরী। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি