সংক্ষেপে সারা দেশ
আগ্নেয়াস্ত্রসহ আটকচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ফুলতলার একটি রেস্তরাঁ থেকে গত রোববার আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে র্যাব। তাঁরা হলেন ইসরাইল হোসেন, রানা, জাফর ইকবাল, ডালিম হোসেন, রবিউল ইসলাম ও লিয়াকত হোসেন। তাঁদের কাছ থেকে একটি এলজি ও একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়েছে। র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন এ জি এম রাশেদুজ্জামান বলেন, আটক ব্যক্তিরা বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে দর্শনা এসেছিল। চুয়াডাঙ্গা প্রতিনিধিনতুন বাস সার্ভিসকোটালীপাড়া-বেনাপোল রুটে গত শনিবার নতুন বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি মোহাম্মদ আলী আবু মিয়া এ সার্ভিসের উদ্বোধন করেন। এ উপলক্ষে প্রেসক্লাব চত্বরে এক আলোচনা সভা হয়। প্রতিদিন সকাল সাতটায় গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে এবং দুপুর আড়াইটায় বেনাপোল থেকে বাসটি ছাড়বে। গোপালগঞ্জ প্রতিনিধিসাংবাদিককে খালাসবিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের মাদকদ্রব্য ব্যবহার ও রাখার মামলায় তিন সাংবাদিকসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। গতকাল রোববার বাগেরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মঞ্জুরুল হোসেন এ আদেশ দেন। খালাসপ্রাপ্ত তিন সাংবাদিক হলেন সমকাল-এর মংলা প্রতিনিধি মনিরুল হায়দার ইকবাল, ভোরের কাগজ-এর হাসান গাজী এবংআমার দেশ-এর সাবেক মংলা প্রতিনিধি নিয়াজ উদ্দিন। বাগেরহাট প্রতিনিধিপ্রত্যাহারের দাবিতেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবর আলীকে প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ করেছে এলাকাবাসী। ওসির বিরুদ্ধে স্থানীয় এক কীটনাশক ব্যবসায়ীকে হয়রানি এবং দুর্নীতির অভিযোগ এনে এই প্রত্যাহারের দাবি তুলেছে তারা। এ দাবিতে গতকাল মিছিল ও সমাবেশ শেষে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। অভিযোগ সম্পর্কে ওসি বাবর আলী বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গ্রামে আসামি ধরতে যাওয়ায় তাঁরা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ করছেন।’ নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জচাল উদ্ধারনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার কলেজ রোড থেকে খোলাবাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দ করা ১৭ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার পর্যন্ত চালের মালিককে শনাক্ত করতে পারেনি পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন জানান, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নোয়াখালী অফিস