সংক্ষেপে সারা দেশ
মেলার উদ্বোধনজাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা-২০১০ উদ্বোধন করা হয়েছে। মেলার আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ ও প্রাণী সম্পদ অধিদপ্তর। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী। মেলার স্টলগুলোতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষি যন্ত্রপাতি ও উন্নতজাতের গবাদিপশু প্রদর্শন করা হচ্ছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ডুমুরিয়ার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিকমিটি গঠিতমোহাম্মদ ছরওয়ার আলমকে (শিক্ষা) সভাপতি ও মো. ফজলুর রহমানকে (ইকোনমিক) মহাসচিব করে অষ্টাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার গাজীপুর জেলার শফিপুরে আনসার একাডেমিতে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় ২০১০-১১ মেয়াদের জন্য ৪৩ সদস্যের এ কমিটি গঠিত হয়। গোলাম রহমান (হিসাব ও নিরীক্ষা), মালেক (টেলিযোগাযোগ), ইমাম (পুলিশ), আওয়াল (বিচার) ও মাহবুবকে (প্রশাসন) সহসভাপতি এবং মনিরুজ্জামান (কর), সাইফুর (গণপূর্ত) ও আজাদকে (সওজ) যুগ্ম মহাসচিব করা হয়েছে। বিজ্ঞপ্তি।ফেনসিডিল উদ্ধারমংলার দিগরাজ বাজারসংলগ্ন কাটাখালে গত রোববার গভীর রাতে অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিলসহ একটি নৌকা আটক করেছে পুলিশ। মংলা থানার উপপরিদর্শক (এসআই) রিফাতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তিনি জানান, পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিজে ও দুই কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মংলা (বাগেরহাট) সংবাদদাতাহত্যার দায়েঅন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া খাতুনকে হত্যার দায়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের ইকরাম খানকে মৃতুদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খান মো. আবদুল মান্নান গতকাল সোমবার এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন স্বামী ইকরাম। একপর্যায়ে ২০০৬ সালের ৮ ডিসেম্বর নির্যাতন ও বিষ প্রয়োগ করে তানিয়াকে হত্যা করা হয়। ফরিদপুর অফিস