সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলা কাল শুরুচট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী প্রান্তিক রিয়েল এস্টেট মেলা শুরু হচ্ছে। প্রান্তিক কমিউনিকেশন এ মেলার আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রান্তিকের প্রধান নির্বাহী মো. মেহেদী হাসান জানান, এবার মেলায় ৭৪টি স্টলে ৫১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় কোনো প্রবেশমূল্য থাকছে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। পাশাপাশি বয়স ও বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামবাঘের আক্রমণেসুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের খোলিসাবুনিয়া খালে মাছ ধরার সময় গতকাল মঙ্গলবার বাঘের আক্রমণে আবদুস সামাদ নামের এক জেলে নিহত হয়েছেন। তাঁর বাড়ি শ্যামনগর উপজেলার সোরা গ্রামে। তাঁর সঙ্গী মুজিবর গাজী জানান, দুপুরে মাছ ধরার সময় বাঘ সামাদকে ধরে টেনেহিঁচড়ে বনের ভেতরে নিয়ে যায়। বিকেলে বন বিভাগের সহযোগিতায় জেলেরা তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাবহিষ্কারচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানকে গত সোমবার দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে আবদুর রহমানের নির্দেশে তাঁর অনুসারীরা ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানকে বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি আগ্নেয়াস্ত্র উদ্ধারপিরোজপুর জেলার ভান্ডারিয়ার গোলবুনিয়ায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬-এর একটি দল। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি একনলা বন্দুক, একটি পয়েন্ট টু-টু বোর রাইফেল, দুটি রিভলবার ও একটি রামদা। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার খুলনার র‌্যাব-৬ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মেজর কামরুজ্জামান এসব তথ্য জানান। নিজস্ব প্রতিবেদক, খুলনাআসামি গ্রেপ্তারচাঁদপুরের ফরিদগঞ্জের পুটিয়া গ্রাম থেকে গত সোমবার রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মানর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার পালিত জানান, উটের জকি হিসেবে ব্যবহারের জন্য পুটিয়া গ্রামের এক শিশুকে বিদেশে পাচারের মামলায় ২০০৪ সালের ২৪ নভেম্বর চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন। তখন থেকে পলাতক ছিলেন মানর আলী। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিমেট্রোসিটি সামিটগত সোমবার থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে তিন দিনের ‘এশিয়ান মেট্রোসিটি সামিট ২০১০’। সামিটের মূল বিষয় নগর উন্নয়ন পরিকল্পনায় স্থায়িত্বশীল সমাধান। সামিটের মূল বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশি স্থপতি মো. রফিক আজমকে। তাঁর সঙ্গে সামিটে আরও বক্তব্য দেবেন ব্যাংককের সিটি ডিরেক্টর ক্রিস্টোফার সিলে এবং সিঙ্গাপুরের অ্যাসোসিয়েশন অব টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট লর্ড জন ই সেজেল প্রমুখ। সামিটে একটি শহরের উন্নয়ন-সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বিজ্ঞপ্তি।