সংক্ষেপে সারা দেশ
ইটভাটাকে জরিমানাবৈধ কাগজপত্র না থাকায় চট্টগ্রামের হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী এলাকার তিনটি ইটভাটাকে গতকাল বুধবার মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানিয়া আফরিন এ জরিমানা করেন। আদালতকে সহযোগিতা করেন র্যাবের সদস্যরা। যে তিনটি ইটভাটাকে জরিমানা করা হয় সেগুলো হলো মেসার্স তাকিয়া ব্রিকস, রুবেল অ্যান্ড ব্রাদার্স ও ইউনাইটেড আরব আমিরাত ব্রিকস। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামতরমুজ খেয়েরাজশাহীর পুঠিয়ার চকধোপাপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে পাঠানো তরমুজ খেয়ে জামাইসহ নয়জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রফিকুল ইসলাম জানান, ৩ এপ্রিল তাঁর শ্বশুরবাড়ি থেকে তরমুজ পাঠানো হয়। ওই তরমুজ খেয়ে তিনি ও তাঁর স্ত্রীসহ নয়জন অসুস্থ হয়ে পড়েছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীগ্রেপ্তারবরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকা থেকে গত মঙ্গলবার রাতে ইসলামি চরমপন্থী সংগঠন হিজবুত তওহিদের সদস্য শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উজিরপুরের কালিয়াহাতা গ্রামে। গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধিবোমা হামলাচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুরে গত মঙ্গলবার রাতে যৌথ বাহিনীকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। দুর্বৃত্তদের ছোড়া তিনটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে হামলায় কেউ হতাহত হয়নি। নাটুদহ যৌথ বাহিনী ক্যাম্পের ইনচার্জ হাবিলদার ইসলাম জানান, যৌথ বাহিনীর একটি টহল দল একদল সন্দেহভাজন লোককে চ্যালেঞ্জ করলে তারা তাঁদের লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছুড়ে পালিয়ে যায়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা বোমা নয়, ককটেল ছুড়েছিল। চুয়াডাঙ্গা প্রতিনিধিস্কুলছাত্রী উদ্ধারসাতক্ষীরার ভোমরা থেকে অপহূত এক স্কুলছাত্রীকে (১০) গতকাল বুধবার খুলনা মহানগরের গল্লামারী বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বাস থেকে নেমে কান্নাকাটি করার সময় তারা মেয়েটিকে উদ্ধার করে। ছাত্রীটি জানায়, বুধবার সকালে ক্লাসে বই রেখে সে দোকানে খাবার কিনতে যায়। এ সময় মাইক্রোবাসে অপেক্ষারত দুই নারী তাদের বাড়ি যাওয়ার কথা বলে তাকে গাড়িতে তুলে নেয়। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, আপাতদৃষ্টিতে এটাকে পাচারের ঘটনা মনে হলেও বিষয়টি রহস্যজনক। নিজস্ব প্রতিবেদক, খুলনা