সংক্ষেপে সারা দেশ
কারখানায় আগুনফেনীর সোনাগাজী উপজেলার তাকিয়া বাজারে গত বৃহস্পতিবার রাতে আসবাবপত্র তৈরির একটি কারখানা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। কারখানার মালিকের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে। রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। ফেনী শহর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানের আগেই কারখানাটি সম্পূর্ণ পুড়ে যায়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী ও সোনাগাজী প্রতিনিধিজাটকা বিক্রির দায়েফরিদপুর শহরের তিনটি বাজারে অভিযান চালিয়ে জাটকা বিক্রির দায়ে ছয়জন মাছ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) দেব প্রসাদ পালের নেতৃত্বে শহরের হাজি শরীয়তুল্লাহ বাজার, হেলিপোর্ট বাজার ও টেপাখোলা বাজারে এ অভিযান চালানো হয়। দেব প্রসাদ পাল বলেন, জাটকা ও ছোট পাঙাশ মাছ বিক্রির দায়ে শরীয়তুল্লাহ বাজারের নির্মল মালো, হেলিপোর্ট বাজারের পবিত্র মালো, চান মিয়া ও নিত্য মালো এবং টেপাখোলা বাজারের শেখ কামাল ও সত্য বিশ্বাসকে ৩০০ টাকা করে জরিমানা করা হয়েছে। ফরিদপুর অফিসকর্মশালাব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার স্থানীয় পশুসম্পদ কার্যালয়ের ব্যবস্থাপনায় দিনব্যাপী বার্ড ফ্লু প্রতিরোধবিষয়ক এক কর্মশালা হয়েছে। জেলা পশুসম্পদ কর্মকর্তা মো. আবদুল হালিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মজিবর রহমান। আরও বক্তব্য দেন স্থানীয় বেসরকারি সংস্থা সমাজ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. মমিন হোসেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিফেনসিডিলসহ গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকা থেকে গত বৃহস্পতিবার ১০০ বোতল ফেনসিডিলসহ আবদুল্লাহ ও আহসানুর নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ডিএডি ইখতিয়ার হোসেন বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেছেন। ফরিদপুর অফিস