সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনচুয়াডাঙ্গাকে মুক্তিযুদ্ধকালে প্রথম রাজধানীর স্বীকৃতির দাবিতে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে। শহরের শহীদ হাসান চত্বরে সাংস্কৃতিক সংগঠন সুন্দরম মিডিয়ার আয়োজনে এ মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। আয়োজকদের পক্ষে মারুফ হাসান জানান, ১৯৭১ সালের ১০ এপ্রিল চুয়াডাঙ্গাকে রাজধানী ঘোষণা করে অস্থায়ী সরকারের শপথ গ্রহণের কথা ছিল। কিন্তু বিষয়টি আগেভাগে ফাঁস হয়ে যাওয়ায় পাকিস্তানি বাহিনীর ব্যাপক হামলার মুখে শপথ গ্রহণের স্থান পরিবর্তন করা হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধিগ্রেপ্তারকুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এনামুল বারী ওরফে সুমনকে (৩০) গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, ২০০৭ ও ২০০৯ সালের পৃথক দুটি মারামারি মামলার আসামি সুমন। সম্প্রতি কুষ্টিয়া আদালত তাঁকে ওই দুটি মামলায় গ্রেপ্তারের নির্দেশ দেন। গতকাল শনিবার দুপুরে শহরের কোর্টপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। কুষ্টিয়া অফিসলাশ উদ্ধারময়মনসিংহের নান্দাইল থানার পুলিশ গতকাল শনিবার বৃষ্টি (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে। সে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সুরাতি বাজারের বাসিন্দা নুরুল ইসলামের মেয়ে। এ ব্যাপারে নান্দাইল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় তদন্ত চলছে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্ত এলাকা থেকে র্যাব-৫-এর একটি দল গতকাল শনিবার দুটি পিস্তলসহ সোহেল রানা (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে ১৫টি গুলি ও চারটি ম্যাগজিনও উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি