সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি না পেয়েসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাসিল রঘুনাথপুর সেচ প্রকল্পের তত্ত্বাবধায়ককে গতকাল রোববার মারধর করেছেন বিক্ষুব্ধ কৃষকেরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সেচের পানি না পেয়ে সকাল ছয়টার দিকে ক্ষুব্ধ কৃষকেরা পানাসি গভীর নলকূপের তত্ত্বাবধায়ক ছফর আলীকে মারধর করেন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। প্রকল্পের ব্যবস্থাপক গোলাম সারওয়ার জানান, বিদ্যুৎ না থাকায় জমিতে পানি দেওয়া যায়নি। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিবিনা মূল্যে খাবারমুক্তিযোদ্ধা শাহজাহান আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী মহাবিদ্যালয়ের আবু তাহের ছাত্রাবাস থেকে বিনা মূল্যে রাতের খাবার পাবেন। সঙ্গে দুই কাপ চা-ও পাবেন। তিনি এই কলেজে নৈশপ্রহরী হিসেবে কাজ করছেন। তাঁর বাড়ি জেলার উল্লাপাড়া উপজেলার বাখুয়া গ্রামে। ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ও ইংরেজি বিভাগের প্রভাষক শামীম হাসান জানান, কলেজ কর্তৃপক্ষ তাঁকে একটু সহযোগিতা করতেই এ ব্যবস্থা করেছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিমানববন্ধনখুলনার আযম খান কমার্স কলেজের ছাত্র সৌমেন বসুর বোন স্বপ্নার হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল রোববার শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজের সামনে বাবু খান সড়কে ওই মানববন্ধনে কলেজের াত্রনেতারাসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। সৌমেন অভিযোগ করেন, ৫ এপ্রিল যৌতুকের দাবিতে নির্যাতন করে তাঁর বোনকে হত্যা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, খুলনাবিক্ষোভ মিছিলরাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গতকাল রোববার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে সংগঠনের নেতা-কর্মীদের অবস্থানকেন্দ্র থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ছাত্রলীগ নামধারী কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী প্রাধ্যক্ষ ও প্রক্টরকে লাঞ্ছিত করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিস্মারকলিপি পেশযশোর জেনারেল হাসপাতালে শিক্ষানবিশ একজন সেবিকাকে লাঞ্ছিত করার অভিযোগে গতকাল রোববার শিক্ষানবিশ সেবিকারা মৌন মিছিল করে জেলা সিভিল সার্জন সালাউদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি দিয়েছেন। তাঁরা অভিযোগ করেন, গত শনিবার রাতে নার্সিং সুপারভাইজার সুফিয়া খাতুন মহিলা ওয়ার্ডের দায়িত্বরত শিক্ষানবিশ সেবিকা লায়লা আফরোজকে লাঞ্ছিত করেন। যশোর অফিস