সংক্ষেপে সারা দেশ
সন্তানকে হত্যার দায়ে শিশুসন্তানকে হত্যার দায়ে বাবা শহিদুল ইসলামকে (৩৩) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। লাশ গুম করে রাখার দায়ে পৃথক ধারায় বাবা ও সত্ মা শাহিনুর বিবিকে (২৮) তিন বছর করে সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গতকাল সোমবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন। এ সময় স্বামী-স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। গত ১৬ সেপ্টেম্বর নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়ায় বাড়ির পাশের পুকুরে সাব্বিরের (১০) লাশ পাওয়া যায়। নিজস্ব প্রতিবেদক, বগুড়ানবজাতকের লাশসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোতিথা গ্রামের একটি পুকুর থেকে গতকাল সোমবার নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সোবাহান মোল্লা জানান, ড্যাবরার পুকুরে নবজাতকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিমতবিনিময় সভা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, প্রাদেশিক সরকারব্যবস্থার গুরুত্ব বিষয়ে গতকাল সোমবার খুলনা নগরের একটি হোটেলে সাংবাদিক ও পেশাজীবীদের মধ্যে মতবিনিময় সভা হয়। প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন সমন্বয় কমিটির উদ্যোগে সকাল ১০টায় এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল শুভ রায়। সাবেক সাংসদ আবদুল গফফার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সমন্বয়কারী রিন্টু আনোয়ার, কেন্দ্রীয় সদস্য গোলাম মোহাম্মদ রাজু, সাবেক সাংসদ শেখ আবুল হোসেন প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, খুলনাট্রেনে কাটা পড়েগাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা রেলক্রসিংয়ে গতকাল সোমবার ট্রেনে কাটা পড়ে ইউনুছ আলী (৩৫) নামের এক রিকশাচালক মারা গেছেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রেলক্রসিংয়ের কাছে রিকশা রেখে রেললাইনের ওপর বসে ছিলেন ইউনুছ আলী। এ সময় গাজীপুর থেকে রাজশাহীগামী আন্তনগর সিল্কসিটি ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি