সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিচ্যুতমৌলভীবাজারের জুড়ী উপজেলার ধামাই চা বাগানের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও করণিক ফারুক আহমদকে ২২ মেট্রিক টন ইউরিয়া সার আত্মসাতের অভিযোগে গত সোমবার চাকরিচ্যুত করা হয়েছে। এ ব্যাপারে চা বাগান কর্তৃপক্ষ জানায়, ধামাই টি কোম্পানি লিমিটেডের ধামাইসহ তিনটি চা বাগানের জন্য ১ এপ্রিল ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে ৭৬ মেট্রিক টন ইউরিয়া সার কেনা হয়। কিন্তু এ দিন বিকেলে পাঁচটি ট্রাকে করে মাত্র ৫৪ মেট্রিক টন সার বাগানে পৌঁছে। বাকি ২২ মেট্রিক টন সার জাহাঙ্গীর ও ফারুক আত্মসাত্ করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঅবমুক্তবাংলা নববর্ষ উপলক্ষে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গতকাল মঙ্গলবার বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। শ্রীমঙ্গলের মিনি চিড়িয়াখানার সীতেশ রঞ্জন দেবের সংরক্ষণ থেকে অবমুক্ত করা হয়েছে দুটি সোনালি বিড়াল, একটি লজ্জাবতী বানর, একটি অজগর, দুটি গন্ধগোকুল, ৩০টি ইলফিস (কুঁচিয়া), দুটি কচ্ছপ ও ছয়টি কোয়েল পাখি। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মফিজুল ইসলাম, পুলিশ সুপার হারুনুর রশীদ, বন কর্মকর্তা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। মৌলভীবাজার প্রতিনিধিগ্রেপ্তারসিরাজগঞ্জের তাড়াশ থানার পুলিশ গত সোমবার রাতে অভিযান চালিয়ে চরমপন্থী ক্যাডার সহোদর আবদুল মান্নান (৩৫) ও আবদুল হান্নানকে (৩০) গ্রেপ্তার করেছে। তাঁদের বাড়ি তাড়াশ উপজেলার উত্তরশ্যামপুর গ্রামে। এ ব্যাপারে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুই ভাই তালিকাভুক্ত চরমপন্থী সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জখুননওগাঁর আত্রাই উপজেলা শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত পিয়ন আফছার আলীকে (৬০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলার সাহেবগঞ্জ গ্রামের নিজ বাড়িতে সোমবার রাতে ভাত খাওয়ার সময় কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী একটি মামলা করেছেন। আত্রাই (নওগাঁ) প্রতিনিধিছিনতাইকারী গ্রেপ্তারনারায়ণগঞ্জের বিচার বিভাগীয় হাকিম শরীফুর রহমানের কাছ থেকে টাকা ও মুঠোফোনের সেট ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাপ্পি (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শহরের গলাচিপা এলাকা থেকে সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ৩১ মার্চ বিকেলে বিচারিক হাকিম শরীফুর রহমান রিকশায় করে বাড়ি ফেরার সময় শহরের চাষাঢ়া রেললাইন এলাকায় দুই ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। অস্ত্রের মুখে তারা শরীফুরের মানিব্যাগ ও মুঠোফোনের সেট ছিনিয়ে নেয়। নারায়ণগঞ্জ প্রতিনিধিআড়াইহাজারে ডাকাতিনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে গত সোমবার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। জানা গেছে, সোমবার রাতে দক্ষিণপাড়া গ্রামে পাওয়ারলুম ব্যবসায়ী মইজুদ্দিন মিয়ার বাড়িতে ১৫-২০ জন মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনের চারটি সেটসহ প্রায় আট লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। নারায়ণগঞ্জ প্রতিনিধি