সংক্ষেপে সারা দেশ
সাধারণ ডায়েরিনীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামানের বিরুদ্ধে গত সোমবার নীলফামারী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা ছাত্রদলের সভাপতি কাজী আখতারুজ্জামান। তিনি অভিযোগ করেন, ২২ এপ্রিল জেলা ছাত্রদলের কর্মিসভা হবে। এ সভা নিয়ে সামসুজ্জামানের সঙ্গে মুঠোফোনে কথা বলে সহযোগিতা চাইলে তিনি গালিগালাজ করেন এবং সভায় হামলার হুমকি দেন। তবে সামসুজ্জামান এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আখতারুজ্জামান জেলা বিএনপি সম্পর্কে কটূক্তি করায় আমি বড়ভাই হিসেবে তাঁকে দু-একটা কথা বলেছি। কিন্তু সেটা এত দূর গড়ানো দুঃখজনক।’ নীলফামারী প্রতিনিধিসেলাই মেশিন বিতরণবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার চারজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এ উপলক্ষে শহরের কান্দিরপাড় এলাকায় সংসদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল মালেক। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাসাতটি বোমা উদ্ধারচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকুন্দিয়া গ্রাম থেকে পুলিশ গত বুধবার ভোরে সাতটি বোমা উদ্ধার করেছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এলাকাবাসী একটি মেহগনি বাগানে বোমাগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নাশকতামূলক কোনো ঘটনার জন্য কেউ বোমাগুলো সেখানে জড়ো করতে পারে বলে জানান ওসি। চুয়াডাঙ্গা প্রতিনিধি