সংক্ষেপে সারা দেশ
প্রতিবেদন আহ্বানযশোরের প্রথিতযশা সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত অশোক সেনের স্মৃতি রক্ষায় তাঁর পরিবার ‘সাংবাদিকতায় অশোক সেন স্মৃতি সম্মাননা’ দেওয়ার উদ্যোগ নিয়েছে। সেরা প্রতিবেদনের জন্য প্রতিবছর যশোর জেলার একজন সাংবাদিককে এ সম্মাননা দেওয়া হবে। প্রথমবারের মতো এ সম্মাননার জন্য যশোরের সাংবাদিকদের কাছ থেকে ২০০৯ সালে প্রকাশিত ‘জীবন সংগ্রাম: মানবিক উদ্যোগ’ বিষয়ে প্রতিবেদন আহ্বান করা হয়েছে। ঢাকা বা যশোর থেকে প্রকাশিত সংবাদপত্রের যশোর জেলা বা উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকেরা প্রতিবেদন পাঠাতে পারবেন। আগামী ৫ মের মধ্যে এ প্রতিবেদন সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। ঠিকানা: কাজী রবিউল হক, প্রযত্নে-উদীচী, প্রধান ডাকঘরের বিপরীতে, যশোর। যশোর অফিসছিনতাইসাতক্ষীরা শহরের পলাশপোল বউবাজার এলাকায় ব্যবসায়ীকে মারধর করে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩৫) জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি জজ কোর্টের সামনে তাঁর মুঠোফোনের দোকান থেকে পলাশপোলে হেনা কুঞ্জের বাসায় যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলযোগে দুই দুর্বৃত্ত তাঁকে মারধর করে পিস্তল ঠেকিয়ে তাঁর কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। সদর থানার উপপরিদর্শক মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাসড়ক অবরোধযশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা গতকাল শুক্রবার যশোর-মাগুরা, যশোর-খুলনা ও যশোর-ঢাকা সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্তাজ আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁরা এই অবরোধ কর্মসূচি পালন করেন। কুষ্টিয়া সদর থানার পুলিশ গতকাল ভোরে প্রতারণা মামলায় ইন্তাজকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। যশোর অফিস বিলুপ্ত ঘোষণাসিরাজগঞ্জ সদর থানা ও শহর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় ভাসানী মিলনায়তনে থানা ও শহর ছাত্রদলের বর্ধিত সভায় এ ঘোষণা দেওয়া হয়। এ ব্যাপারে জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন জানান, কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হলো। ১৫ দিনের মধ্যে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হবে। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঅপসারণ দাবিঅধ্যক্ষসহ দুর্নীতিবাজ শিক্ষকদের অপসারণের দাবিতে মিছিল করেছেন ফরিদপুর পলিটেকটিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁরা মিছিল করে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আসেন এবং সমাবেশ করেন। সমাবেশ শেষে তাঁরা জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা) কাছে দুটি স্মারকলিপি দেন। এতে বলা হয়, অধ্যক্ষের নেতৃত্বে একশ্রেণীর শিক্ষক কলেজে শিক্ষার নামে বাণিজ্য শুরু করেছেন। কোচিং করানোর নামে তিন-চার দিন পড়িয়ে ৮০০ থেকে এক হাজার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া দুটি ছাত্রাবাস থেকে বছরে ৪০-৫০ হাজার টাকা আত্মসাত্ করা হচ্ছে। ফরিদপুর অফিসবাংলাদেশি গ্রেপ্তারসাতক্ষীরা লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে গতকাল শুক্রবার বৈধ কাগজপত্র ছাড়া ভারত থেকে আসার সময় ১৫ জন বাংলাদেশিকে আটক করেছে বিডিআর। সাতক্ষীরা সদর থানায় তাদের সোপর্দ করা হয়েছে। বিডিআর ভোমরা ক্যাম্পের হাবিলদার শেখ শহীদ জানান, এদের কেউ কেউ চিকিৎসার জন্য আবার কেউ কেউ কাজ করতে ভারতে গিয়েছিল। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম খান জানান, এ ব্যাপারে পৃথক দুটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা