সংক্ষেপে সারা দেশ
কুপিয়ে জখমফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের বাড়ইপাড়া গ্রামে গত শুক্রবার বিকেল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শামিল শেখ (২৮) নামের এক ব্যক্তির বাঁ হাতের কবজি কেটে নিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিসগাঁজা উদ্ধাররংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে গতকাল শনিবার লালমনিরহাট আন্তনগর ট্রেন থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৫ রংপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীমা পারভীন জানান, বেলা ১১টার দিকে র্যাবের একটি দল ওই ট্রেনের একটি কামরা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের বোনারপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পীরগাছা (রংপুর) প্রতিনিধিগ্রেপ্তারবগুড়া সদর থানার পুলিশ গতকাল শনিবার ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বিপুল প্রধান, রশিদুল ইসলাম ও কামরুল হাসান। জানা গেছে, গ্যাস, বিদ্যুৎ ও পানি-সংকটের প্রতিবাদে গতকাল বগুড়া শহরে ছাত্রশিবির মিছিল বের করে। মিছিল শেষে শিবিরের কর্মীরা ছাত্রাবাসে ফেরার পথে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। সদর থানার পুলিশ জানায়, গত ২০ ডিসেম্বর বগুড়া সরকারি আযিযুল হক কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়াবাংলাদেশি গ্রেপ্তারসাতক্ষীরার গাজীপুর সীমান্ত থেকে গত শুক্রবার রাতে বিডিআর সদস্যরা ১৫ জন বাংলাদেশিকে আটক করেছেন। তাদের সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে। ভোমরা বিডিআর ক্যাম্পের সুবেদার মুনসুর হেলাল জানান, অবৈধ পথে ভারত থেকে আসার সময় তাদের গ্রেপ্তার করা হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ারা খাতুন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা