সংক্ষেপে সারা দেশ
শিবিরকর্মী গ্রেপ্তাররাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রশিবিরের কর্মী আহসান হাবীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগের প্রাথমিক পরীক্ষা দেওয়ার জন্য হাবীব রাজশাহী পুলিশ লাইনে এলে তাঁকে গ্রেপ্তার করা হয়। হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র। তাঁর বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান জানান, ছাত্রলীগের কর্মী ফারুক হত্যা মামলার ১০ নম্বর আসামি হাবীব। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসন্ত্রাসী গ্রেপ্তারকক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মনহাজির পাড়ায় অভিযান চালিয়ে পুলিশ গতকাল রোববার আবুল হাসেম (৩৫) নামের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ জানান, হাসেমের নেতৃত্বে দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে জলদস্যুতা এবং এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চলে আসছিল। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিহত্যার চেষ্টাখুলনা মহানগরের গল্লামারী পুরাতন দরগা সড়ক এলাকায় এক কিশোরীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরীর বাবা জানান, তাঁর মেয়ে স্থানীয় ডলি দত্তের বাড়িতে ঝিয়ের কাজ করতেন। গত শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে লালা মেম্বারের নাতি পিয়াসসহ আরও তিনজন বখাটে তাঁকে পিয়াসদের বাড়ির ছাদে নিয়ে সারা রাত ধর্ষণ করে। ভোররাতে তাঁকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হলে তিনি কৌশলে পালিয়ে আসেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস বলেন, অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, খুলনা