সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনবরগুনার পাথরঘাটা উপজেলা ৫০ শয্যার হাসপাতালের নতুন ভবন চালু, চিকিৎসক-সংকট নিরসন ও চিকিৎসকদের দায়িত্বে অবহেলা বন্ধের দাবিতে গতকাল সোমবার সকালে মানববন্ধন হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্থানীয় তরুণদের সমন্বয়ে গঠিত সেবামূলক সংগঠন ‘প্রত্যয়’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পাথরঘাটা পৌর শহরের গোল চত্বরে বেলা ১১টা থেকে আধা ঘণ্টাব্যাপী প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। নিজস্ব প্রতিবেদক, বরগুনা৪৮৩ বোতল ফেনসিডিল সিরাজগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকা থেকে ৪৮৩ বোতল ফেনসিডিল ও দুটি মাইক্রোবাস উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করেছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয়কৃষ্ণ কর জানান, চারঘাট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস থেকে ৩১১ বোতল ফেনসিডিলসহ চালক সাজ্জাদ ও সজীবকে আটক করা হয়। র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল কোনাবাড়ীতে একটি মাইক্রোবাস থেকে চালক হায়দার আলীসহ ১৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জরিভলবার উদ্ধারপটুয়াখালী শহরের জেলা ব্যায়ামাগার এলাকা থেকে গত রোববার রাতে বিদেশি রিভলবার ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, রাত সাড়ে আটটার দিকে পুলিশের টহল দল ব্যায়ামাগার এলাকায় গেলে তাদের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে কয়েকজন পালিয়ে যায়। ওই ব্যাগ থেকে পাঁচ বোতল ফেনসিডিল ও রিভলবার উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। পটুয়াখালী অফিসবন্দর ভবন ঘেরাওডক শ্রমিক ঐক্য পরিষদ নামের একটি সংগঠন আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ভবনের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল সকালে বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সভাপতি আলী আশ্রাফ। ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড পুনর্বহালের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম