সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতাকা বৈঠক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে গতকাল মঙ্গলবার বিডিআর ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বিডিআরের চানশিকারী ক্যাম্পে কোম্পানি কমান্ডার-পর্যায়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন জে কে পোলাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার জজ মিয়া এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের মুচিয়া ক্যাম্পের ইন্সপেক্টর রিশেত কুমার। বৈঠক শেষে জজ মিয়া জানান, সীমান্তের নোম্যান্সল্যান্ডে এসে বাংলাদেশি কৃষকদের বিএসএফ সদস্যদের মারধরের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে বৈঠকে। বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।মহিলার লাশ উদ্ধার চট্টগ্রাম নগরের খুলশীর আকবর শাহ মাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে রেহেনা আক্তার (২৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর স্বামীর নাম সোহাগ। রেহেনাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, রেহেনার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তাঁকে হত্যা করা হতে পারে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম। পুনর্মিলনী৩০ এপ্রিল শুক্রবার একাদশ বিসিএস ফোরামের ১৭তম বর্ষপূতি। এ উপলক্ষে ফোরামের পক্ষ থেকে গুলশানের আমাজান ক্লাবে (বাড়ি নং-২, রোড নং-৮০) এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফোরাম থেকে একটি স্মরণিকাও প্রকাশ করা হচ্ছে। পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য একাদশ বিসিএসের সব ক্যাডার সদস্যকে ২৫ এপ্রিলের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। যোগাযোগ—০১৭১৫৪২২০৩৮, ০১৭১৫১৬০৩৭১, ০১৭১৫৮৩০৪৮৪, ০১৮১৯২১৮৫৩১। বিজ্ঞপ্তি।প্রস্তুতি সভা ২০১১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সফল করতে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল চারটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট ঢাকায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। প্রস্তুতি কমিটির আহ্বায়ক শওকত মোমেন শাহজাহান ও সদস্যসচিব আওলাদ হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদের ওই সভায় উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। বিজ্ঞপ্তি।