সংক্ষেপে সারা দেশ
র্যাবের অভিযাননেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের ফরিদপুর গ্রামে গত রোববার মাছ চুরি নিয়ে হামলার ঘটনায় মামলার পর গত মঙ্গলবার ওই এলাকায় অভিযান চালিয়েছে চালিয়েছেন র্যাব সদস্যরা। র্যাব-৯ ময়মনসিংহ ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) শামসুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি হত্যার দায়েটাঙ্গাইলে গৃহপরিচারিকাকে হত্যার দায়ে গৃহকর্তা ও গৃহকর্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদলাত। টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল ইসলাম গতকাল বুধবার এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা মুন্সিপাড়া এলাকার সেলিম মিয়া, তাঁর স্ত্রী ডলি বেগম ও শ্যালক ইকবাল হোসেন। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আসামিরা ২০০৬ সালের ৩০ মার্চ গৃহপরিচারিকা রিনা আক্তারকে (১৪) হত্যা করেন। টাঙ্গাইল অফিসদোকানে চুরিকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী বাজারের সরারচর সড়কে গত মঙ্গলবার রাতে একটি দোকানে চুরি হয়েছে। দুর্বৃত্তরা দোকান থেকে একটি রেফ্রিজারেটর ও ওষুধসহ সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে। দোকানের মালিক শফিকুল ইসলাম জানান, চোরেরা দোকানের সাটারের তালা ভেঙে মালামাল নিয়ে গেছে। কটিয়াদী থানায় তিনি একটি এজাহার দায়ের করেছেন। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিযাবজ্জীবনসিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মজলিসপুর গ্রামে ভাইকে হত্যার দায়ে ছোট ভাই শফিক মিয়াকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের জেলা ও দায়রা জজ মো. মমিনউল্লাহ গতকাল বুধবার এ রায় দেন। শফিককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বর্তমানে কারাগারে আছেন। পারিবারিক বিরোধের জের ধরে ২০০৯ সালের ১৩ মার্চ বড় ভাই সুরত মিয়াকে কুপিয়ে হত্যা করেন শফিক। নিজস্ব প্রতিবেদক, সিলেট