সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতাকা বৈঠককুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চিলমারী মাঠে গতকাল বিডিআর ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া ৩২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আইনুল জামাল এবং বিএসএফের পক্ষে ভারতের দেহেরামপুর ব্যাটালিয়নের রওশনবাদের কমান্ড্যান্ট ডি কে প্রামাণিক। খন্দকার আইনুল জামাল জানান, বৈঠকে অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচারসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কুষ্টিয়া অফিসগ্রেপ্তার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রাম থেকে পুলিশ গতকাল আশরাফ আলী (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, গড়গড়ি গ্রামের মোক্তার আলী অপহরণ মামলার আসামি আশরাফ। তাঁর বিরুদ্ধে চুরির মামলাও রয়েছে। তিনি এলাকার শীর্ষ সন্ত্রাসী। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ ফকির জানান, মোক্তারকে অপহরণ এবং ১৫ এপ্রিল এলাকায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসে ডাকাতির সঙ্গে আশরাফের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। চুয়াডাঙ্গা প্রতিনিধিসম্মেলনরাজশাহী বিভাগের ১৬ জেলার প্রশাসকদের সম্মেলন গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসকেরা নিজ নিজ জেলার সার্বিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভুঞার সভাপতিত্ব এ সম্মেলনে প্রতিটি জেলার উন্নয়নের কর্মপরিকল্পনা নেওয়া হয়। এর আগে ‘আমাদের পঞ্চগড়’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পঞ্চগড় প্রতিনিধিহাতেনাতে গ্রেপ্তারবরিশালের উজিরপুর উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার (ইনচার্জ) হাবিবুর রহমানকে (৪৫) গতকাল ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছে দুদক। উপজেলার মুন্সির তালুকের কাদীশা এলাকার অসীম কুমার বিশ্বাসের কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল তাঁকে গ্রেপ্তার করে। নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে দুর্নীতি দমন আইনে মামলা হয়েছে। বরিশাল অফিস