সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালা উপজেলা কমপ্লেক্সের পাশ থেকে কাজল চৌধুরী (৫২) নামের পুলিশের একজন অবসরপ্রাপ্ত সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি পূর্ব থানাপাড়ায়। দীঘিনালা থানার পুলিশ জানায়, স্থানীয় লোকজন গতকাল ভোরে উপজেলা কমপ্লেক্সের একটি ডোবার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল জানান, কাজল ছিলেন অতিরিক্ত মদ্যপায়ী। এ কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিপিটিয়ে হত্যাচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে ওসমান গনি (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পুরন্দপুর গ্রামের ওসমানসহ তিন ব্যক্তি বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী নিশ্চিন্তপুর গ্রামে ধান চুরি করতে যান। এ সময় পাহারাদারদের হাতে ধরা পড়ে গণপিটুনিতে মারা যান ওসমান। বাকি দুজন পালিয়ে যান। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। পুলিশ কিতাব আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। চুয়াডাঙ্গা প্রতিনিধিরহস্যজনক মৃত্যুঝিনাইদহ কারাগারে গত বৃহস্পতিবার রাতে আলেক আলী (৩৮) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তাঁর বাড়ি শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে। কারাধ্যক্ষ আক্তার হোসেন শেখ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আলেক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ গতকাল পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের দাবি, আলেকের মৃত্যু রহস্যজনক। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহবিদ্যুৎস্পৃষ্ট হয়েফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামে গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাতকুচিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে আবুল হাশেম (১২) গতকাল সকালে বাড়ির পাশে একটি ধানখেতে মোটর দিয়ে পানি দেওয়ার কথা শুনে যায়। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। পরশুরাম (ফেনী) প্রতিনিধি