সংক্ষেপে সারা দেশ
কর্মশালা আজচট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে ‘সাসটেইনেবল রিসার্চ নেটওয়ার্ক’ শীর্ষক এক বৈজ্ঞানিক কর্মশালা আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আলাউদ্দিন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের শিক্ষক এ এম এ এম জুনায়েদ ছিদ্দিকী। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকেরা কর্মশালায় অংশ নেবেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামগ্রেপ্তাররাজবাড়ী শহরে গতকাল খোলাবাজারের (ওএমএস) চার মেট্রিক টন চাল কালোবাজারে বিক্রির সময় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৮ রাজবাড়ী ক্যাম্প কমান্ডার আমজাদ হোসাইন জানান, রাজবাড়ী শহরের স্বর্ণকমল মার্কেট এলাকার ওএমএসের ডিলার বিমল দত্ত খোলাবাজারে বিক্রির জন্য চাল উত্তোলন করে তা বিক্রি না করে পার্শ্ববর্তী তোরাপ আলীর ঘরে রেখে দেন। গতকাল ভুয়া মাস্টাররোল (বিক্রির তালিকা) তৈরির সময় বিমল দত্ত ও তোরাপ আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের রাজবাড়ী সদর থানায় সোপর্দ করা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি অগ্নিকাণ্ড কিশোরগঞ্জের ইটনা উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ানবাড়ির একটি দোতলা ঘর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে দেওয়ানবাড়িতে আগুন লাগে। স্থানীয় ব্যক্তিরা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। তবে এর আগেই দেওয়ানবাড়ির ১০০ ফুট লম্বা ও ৭৫ ফুট প্রশস্ত ঐতিহ্যবাহী টিনের ঘরটি পুড়ে যায়। এলাকাবাসীর দাবি, এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ