সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা দিবস গতকাল রোববার ১২৯তম খুলনা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিকেলে খুলনা সার্কিট হাউসের মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। এরপর কালেক্টরেট প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক। নিজস্ব প্রতিবেদক, খুলনাঅস্ত্রসহ গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গতকাল রোববার দুটি দেশি পিস্তল, একটি পাইপগানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি