সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলিথিন উদ্ধারচট্টগ্রাম নগরের আছদগঞ্জে সাতটি দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনের ব্যাগ উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানগুলোকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তর এ আদালত পরিচালনা করে। জানা গেছে, আছদগঞ্জের আলমগীর স্টোর, নাজিম স্টোর, জুবিলী স্টোর, মনছুর আলম স্টোর ও মো. ফারুকের তিনটি দোকান থেকে নিষিদ্ধ এসব পলিথিন উদ্ধার করা হয়। এ জন্য তাদের ৫-১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামমানববন্ধননোয়াখালীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির দাবিতে মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে একটা পর্যন্ত নোয়াখালী টাউন হল মোড়ে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেন নোয়াখালী আইনজীবী ফোরামের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল হক, বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি এম জাকারিয়া, সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ। নোয়াখালী অফিসগতিরোধকের দাবিতেগতিরোধক ও নিরাপদ সড়কের দাবিতে গতকাল সোমবার সকাল সোয়া ১০টায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনে বগুড়া-শেরপুর সড়ক অবরোধ করেন। এ সময় সড়কে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলে দুই ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। শিক্ষর্থীরা জানান, আড়াই মাস আগে গতিরোধক নির্মাণের আবেদন করা হয়। ইনস্টিটিউটের অধ্যক্ষ সদরুল আমিন জানান, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নিজস্ব প্রতিবেদক, বগুড়াপিস্তল ও গুলি উদ্ধারপাবনা সদর উপজেলার গয়েশপুর গ্রাম থেকে গত রোববার রাতে একাটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করেছেন র‌্যাবের সদস্যরা। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের উপপরিচালক এস এম সাহিদুল করিম জানান, গ্রামে সন্ত্রাসীরা অস্ত্রসহ বৈঠক করছে খবর পেয়ে রাত নয়টার দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে গ্রামের মো. মইন উদ্দিনের বাড়ির পাশ থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। পাবনা অফিসঅভিষেকসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়্রেশিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক হয়েছে গত রোববার। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল আউয়াল। অনুষ্ঠানে নতুন কমিটিকে ফুল ও ক্রেস্ট দিয়ে অভিষিক্ত করা হয়। পাশাপাশি আগের কমিটিকে জানানো হয় বিদায়। শিক্ষক সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংবাদদাতা